রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গেল ২৪ ঘণ্টায় ৫০১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৫৩টি মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) বিষয়টি জানান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী।
ডিএমপি জানায়। গ্রেপ্তারদের মধ্যে মিরপুর বিভাগ থেকে সর্বোচ্চ ১২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া মতিঝিল বিভাগে ৭৫ জন। ওয়ারী বিভাগে ৭২ জন। উত্তরা বিভাগে ৭০ জন। তেজগাঁও বিভাগে ৫৩ জন। গুলশান বিভাগে ৪২ জন। রমনা বিভাগে ৩৫ জন। লালবাগ বিভাগে ২৩ জন এবং গোয়েন্দা বিভাগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযানে চারটি বিদেশি পিস্তল। তিনটি ম্যাগাজিন। ১২ রাউন্ড গুলি। ৩২ হাজার ১৬১ পিস ইয়াবা। ২০ কেজি ৭১১ গ্রাম গাঁজা। দুই গ্রাম হেরোইন এবং ১৭টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এছাড়া একটি প্রাইভেটকার। একটি সিএনজি ও একজন ভিকটিমকে উদ্ধার করা হয়।
ডিএমপি জানিয়েছে। রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।
যুবায়ের/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।