মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬ English
English
সর্বশেষ

লোহিত সাগরে সৌদি তেলবাহী ট্যাংকারে হামলার দাবি হুতিদের

লোহিত সাগরে সৌদি তেলবাহী ট্যাংকারে হামলার দাবি হুতিদের
লোহিত সাগরে সৌদি তেলবাহী ট্যাংকারে হামলার দাবি হুতিদের
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ২৫, ২০২৬ ১১:৪০ পূর্বাহ্ন

লোহিত সাগরে সৌদি আরবের বন্দরনগরী ইয়ানবুর উপকূলে সৌদি মালিকানাধীন একটি তেলবাহী ট্যাংকারে হামলার দাবি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী।

সোমবার (২৪ আগস্ট) এক বিবৃতিতে হুতিদের সামরিক মুখপাত্র জানান। সৌদি জাতীয় শিপিং কোম্পানি বাহরির মালিকানাধীন ‘আমজান নামের ট্যাংকারটিকে ইয়ানবুর উপকূলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে লক্ষ্য করা হয়েছে।

হুতিদের দাবি। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাতের প্রেক্ষাপটে সৌদি আরবের সম্পদকে লক্ষ্য করেই হামলাটি চালানো হয়েছে। তবে হামলার পর আঞ্চলিক সংঘাত আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

এদিকে সৌদি শিপিং কোম্পানি বাহরি জানিয়েছে। ‘আমজান লোহিত সাগরে হামলার শিকার হয়েছে। তবে জাহাজটির সব ক্রু সদস্য নিরাপদ আছেন এবং এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

কোম্পানিটি আরও জানিয়েছে। জাহাজটির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করা হচ্ছে। ক্রুদের নিরাপত্তা ও জাহাজটির নিরাপদ ব্যবস্থাপনাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে।

সাম্প্রতিক সময়ে লোহিত সাগর ও আশপাশের নৌপথে হুতিদের হামলা বেড়েছে। এর আগে বাব আল-মান্দাব প্রণালিতে একটি পণ্যবাহী জাহাজে হামলার দাবি করে গোষ্ঠীটি। ওই ঘটনায় ছয়জন নিহত ও ১০ জন আহত হন।

যুবায়ের\মি.

 5
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।