সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
প্রায় ৩ দিন পর চালু হলো বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটসাইবার হামলার শিকার জনতা ব্যাংকের ওয়েবসাইট‘ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে পতিত ফ্যাসিস্ট শক্তি’ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বহিরাগতদের এলাকা ছাড়ার নির্দেশ ইসিরডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যুপাহাড়সম ব্যর্থতা ঢাকতে বিরোধীদের ওপর দায় চাপাচ্ছে সরকার: জামায়াত আমিরতিন দশকের রেকর্ড পতন ভারতের বন্ডবাজারে, চাপে অর্থনীতিইরানে আজই হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, ইঙ্গিত ট্রাম্পেরতেল ছড়িয়ে পড়ার আশঙ্কা, রাস আল-খাইমাহর সব সৈকত বন্ধ ঘোষণাপদ্মা ব্যারেজের উদ্বোধন জানুয়ারি-ফেব্রুয়ারিতে: পানিসম্পদমন্ত্রীপাবনায় শিশু কলি হত্যা: অভিযুক্তের বাড়ি গুঁড়িয়ে এবার মাটি লুটডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৯৮, মামলা ৪১দিনভর উত্তেজনার পর রাতে দাফন সাঈদীর মামলার বাদীরবাল্যবিবাহ ও ইভটিজিং ঠেকাতে শিক্ষাপ্রতিষ্ঠানে সভা করা হবে: প্রতিমন্ত্রী১ নভেম্বর থেকে খুলছে সেন্টমার্টিন, পর্যটক প্রবেশে থাকছে সীমা‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্য, সেই যুবক ৭ দিনের রিমান্ডে

যৌন অপরাধ ঠেকাতে বন্দীদের বিশেষ ওষুধ দেবে যুক্তরাজ্য

যৌন অপরাধ ঠেকাতে বন্দীদের বিশেষ ওষুধ দেবে যুক্তরাজ্য
যৌন অপরাধ ঠেকাতে বন্দীদের বিশেষ ওষুধ দেবে যুক্তরাজ্য
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ২৫, ২০২৬ ০৪:৩২ অপরাহ্ন

ইংল্যান্ড ও ওয়েলসে যৌন অপরাধে দণ্ডিত হাজারও পুরুষ বন্দীর যৌনাকাঙ্ক্ষা নিয়ন্ত্রণে বিশেষ ওষুধ দেয়ার পরিকল্পনা করছে যুক্তরাজ্য সরকার। পরীক্ষামূলক কর্মসূচির ফল ইতিবাচক হলে ২০২৮ সালের ডিসেম্বরের মধ্যে এটি দেশজুড়ে চালু হতে পারে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, প্রায় ১৫ হাজার যৌন অপরাধী বন্দীর মধ্যে এক-চতুর্থাংশকে এ কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা রয়েছে। এতে প্রায় ৩ হাজার ৭৫০ বন্দী চিকিৎসা পেতে পারেন।

বর্তমানে ১০টি কারাগারে পরীক্ষামূলকভাবে চিকিৎসা চলছে। আগামী নভেম্বরের মধ্যে তা ২০টি কারাগারে সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

চিকিৎসায় সারট্রালিনসহ যৌন তাড়না নিয়ন্ত্রণকারী ওষুধ এবং টেস্টোস্টেরনের মাত্রা কমিয়ে যৌন আকাঙ্ক্ষা হ্রাসকারী অ্যান্টি-অ্যান্ড্রোজেন ওষুধ ব্যবহারের কথা বলা হয়েছে।

তবে শিশু যৌন নির্যাতন ও ধর্ষণের মতো গুরুতর অপরাধে দণ্ডিতদের ক্ষেত্রে চিকিৎসা বাধ্যতামূলক করা হবে কি না, তা এখনও চূড়ান্ত হয়নি।

বিশেষজ্ঞরা বলছেন, শুধু ওষুধ নয়, কাউন্সেলিং, মানসিক স্বাস্থ্যসেবা ও পুনর্বাসন নিশ্চিত করাও জরুরি।

যুবায়ের/মি.

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।