বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬ English
English
সর্বশেষ

মহাসাগরে সর্বকালের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড

Oceans Hit Highest Temperature Ever Recorded
মহাসাগরে সর্বকালের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ২৬, ২০২৬ ১২:৫৭ অপরাহ্ন

বিশ্বের মহাসাগরগুলোর গড় পৃষ্ঠের তাপমাত্রা যাবৎকালের সর্বোচ্চ রেকর্ডে পৌঁছেছে। ইউরোপীয় ইউনিয়নের কোপার্নিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিসের তথ্য অনুযায়ী, গেল ২২ আগস্ট বৈশ্বিক সমুদ্রপৃষ্ঠের গড় তাপমাত্রা ২১ দশমিক ডিগ্রি সেলসিয়াসে উঠেছে।

এর আগে সর্বোচ্চ রেকর্ড ছিল ২১ দশমিক ০৯ ডিগ্রি সেলসিয়াস, যা ২০২৪ সালের মার্চে রেকর্ড করা হয়েছিল। ১৯৭৯ সাল থেকে সংরক্ষিত তথ্য অনুযায়ী এটিই মহাসাগরের সর্বোচ্চ দৈনিক গড় তাপমাত্রা।

বিজ্ঞানীরা বলছেন, দীর্ঘমেয়াদি মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের সঙ্গে চলমান শক্তিশালী এল নিনো পরিস্থিতি এই উষ্ণতা বাড়িয়ে দিচ্ছে। সাধারণত মার্চ এপ্রিলে মহাসাগরের তাপমাত্রা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। কিন্তু এবার আগস্টেই নতুন রেকর্ড হয়েছে।

সমুদ্রের অতিরিক্ত উষ্ণতা সামুদ্রিক জীববৈচিত্র্য, প্রবালপ্রাচীর মৎস্যসম্পদের ওপর বড় ধরনের চাপ তৈরি করছে। একইসঙ্গে উষ্ণ সমুদ্র থেকে বায়ুমণ্ডলে বেশি তাপ জলীয়বাষ্প ছড়িয়ে পড়ায় ঝড় অন্যান্য চরম আবহাওয়ার ঝুঁকিও বাড়তে পারে।

যুবায়ের/মি.

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।