সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ
প্রযুক্তি-গবেষণায় বদলাবে স্বাস্থ্য খাত: জুবাইদা রহমানস্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠকদেশে সারের সংকট নেই, বিতরণে মনিটরিং জোরদারের নির্দেশ প্রতিমন্ত্রীরশেভরনের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকপ্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর, গুরুত্ব পাবে রোহিঙ্গা ইস্যুদুদকের অনুসন্ধানে আসিফ মাহমুদ, বিদেশে অর্থ পাচারের অভিযোগডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১পশ্চিমবঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ, আরও ১০০টিকে নোটিশবরিশাল বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হলেন ২৩ শিক্ষকঢাকা উত্তরে আসিফ ও দক্ষিণে নাসীরুদ্দীন, মেয়র প্রার্থী ঘোষণা এনসিপির১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ অস্বীকার আসিফ মাহমুদেরস্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী শাহে আলমভারতীয় সীমান্তে অগ্রসর হচ্ছে চীনা সেনারা, স্যাটেলাইট চিত্রে নতুন তথ্যমহাবিপর্যয় এলে সবচেয়ে নিরাপদ থাকতে পারে যে দেশসৌদির সামরিক ঘাঁটি লক্ষ্য করে হুতিদের বড় হামলাএবার চাঁদও ‘দখল’ করতে চান ট্রাম্প?বিন লাদেনের হামলার সম্ভাব্য তালিকায় ছিল ভারতওসৌদি আরবে হুতির প্রজেক্টাইল হামলা, মসজিদসহ ক্ষতিগ্রস্ত কয়েকটি ভবনবারবিকিউ নিয়ে ভাড়াটিয়ার সঙ্গে বিরোধ, কানাডায় ভারতীয় বংশোদ্ভূত নারী গ্রেপ্তারআল-আকসায় ঢুকল প্রায় ৫০০ ইসরায়েলি বসতি স্থাপনকারীইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১৪০সৌদি আরবের সঙ্গে কোনো যুদ্ধে নেই ইরান: পেজেশকিয়ান২০ বছরের দাম্পত্যের ইতি, বিচ্ছেদের পথে আলান রিচসন-ক্যাথরিনজয়পুরহাট মোটর শ্রমিক ইউনিয়নের নতুন সভাপতি হেলাল, সম্পাদক শিপলুহিমাগারে আলুর দামে ধস, লোকসানের ভয়ে আলু তুলছেন না কৃষকডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ‘টেস্টার মোবারক’ গ্রেপ্তারজুয়ায় সর্বস্বান্ত, দুধ দিয়ে গোসল করে শপথ যুবকেরসংসদীয় কমিটির সভাপতি হওয়ায় বাদশা এমপিকে বগুড়া সিটি কর্পোরেশনের সংবর্ধনাশেরপুরে ৫ লাখ টাকার ভারতীয় ওষুধের চালান জব্দদিনাজপুরে মাদক নিরাময় কেন্দ্রে চিকিৎসাধীন যুবকের মৃত্যুরায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিয়ে হাইকোর্টের কড়া বার্তাজোর করে নেয়া পদত্যাগে নেই আইনি বৈধতা: হাইকোর্টআ. লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজজিয়াউর রহমানকে গুলি করেন কর্নেল মতিউর, দুদিন আগে চট্টগ্রামে এরশাদ: প্রসিকিউটর

অনলাইনে হেরোইনের কাঁচামাল বিক্রি, ডিএনসির অভিযান

অনলাইনে হেরোইনের কাঁচামাল বিক্রি, ডিএনসির অভিযান
অনলাইনে হেরোইনের কাঁচামাল বিক্রি, ডিএনসির অভিযান
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ২৬, ২০২৬ ০১:৩৯ অপরাহ্ন

অনলাইনে হেরোইন, এলএসডি ও অন্যান্য মাদক তৈরিতে ব্যবহৃত নিয়ন্ত্রিত রাসায়নিক বিক্রির অভিযোগে রাজধানীতে অভিযান চালিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অভিযানে ই-কেমের কার্যালয় থেকে অ্যাসিটিক অ্যানহাইড্রাইড, অ্যাসিটোন, সালফিউরিক অ্যাসিড ও পটাশিয়াম পারম্যাঙ্গানেটসহ প্রায় সাড়ে ৬ লিটার রাসায়নিক জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রতিষ্ঠানটির ম্যানেজার মো. আব্দুল মোমিন পাটোয়ারীকে গ্রেপ্তার করা হয়েছে।

ডিএনসি জানায়, সাইবার পেট্রোলিংয়ের মাধ্যমে ই-কেমের অনলাইন প্ল্যাটফর্মে নিয়ন্ত্রিত রাসায়নিক বিক্রির তথ্য পায় তারা। পরে গোয়েন্দারা ক্রেতা সেজে ৫০০ মিলিলিটার অ্যাসিটিক অ্যানহাইড্রাইডের অর্ডার দেন। গত ২৪ আগস্ট নিকেতন এলাকায় পণ্য সরবরাহের সময় ই-কেমের এক ডেলিভারিম্যানকে আটক করা হয়। তার দেয়া তথ্যের ভিত্তিতে কুড়িলের কার্যালয়ে অভিযান চালিয়ে রাসায়নিক ও বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

এদিকে, দারাজে ‘সিবিডি তেল’ নামে টিএইচসি বিক্রির অভিযোগেও অভিযান চালিয়েছে ডিএনসি। ক্রেতা সেজে নমুনা সংগ্রহ ও পরীক্ষায় টিএইচসির উপস্থিতি পাওয়ার পর মোহাম্মদ আনিসুর রহমান নামে এক কেমিস্টকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ৬২০ মিলিলিটার টিএইচসি উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য ৬০ লাখ টাকা।

ডিএনসি সূত্রের দাবি, দারাজ ব্যবহার করে গত পাঁচ বছরে প্রায় ৪০৫ বোতল টিএইচসি বিক্রির তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় আনিসুর রহমানের পাশাপাশি দারাজের ব্যবস্থাপনা পরিচালককেও আসামি করে মামলা করা হয়েছে।

ডিএনসি জানিয়েছে, অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে মাদক বা মাদক তৈরির উপকরণ বিক্রির সঙ্গে জড়িতদের শনাক্তে সাইবার পেট্রোলিং ও গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হয়েছে।

যুবায়ের/মি.

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।