বুধবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ
ভারত-বাংলাদেশ ট্রেন যোগাযোগে নতুন উদ্যোগ, বাড়ছে রুটশাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালু নিয়ে নতুন সিদ্ধান্ত, দিনক্ষণ জানালেন বিমানমন্ত্রী‘আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, এটি মাফিয়া গ্যাং: ডা. জাহেদডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ কর্মসূচি, উদ্বোধন শনিবারস্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না!বাংলাদেশ-ভারতের অমীমাংসিত বিষয় দ্রুত সমাধানের তাগিদ রাষ্ট্রপতিরভেনিসে বাঁধনের ওপর হামলা, সংসদে নিন্দাবাঁধনের ওপর হামলা, ইতালি পুলিশের সঙ্গে যোগাযোগ করবে সরকারমন্ত্রী-প্রতিমন্ত্রীদের ভ্রমণ বিল নিয়ে নতুন নির্দেশনাবায়রার সাবেক সচিবের মায়ের ইন্তেকাল, শোক প্রকাশরেকর্ড বিক্রি, কেরুর মদ ব্যবসায় মুনাফা ২২৪ কোটি টাকাবাংলাদেশসহ ৬ দেশে ইসরায়েলিদের ভ্রমণ না করার পরামর্শ ইসরায়েলের১৬ দেশের জন্য ডেনমার্কের নতুন অভিবাসন পথ, তালিকায় নেই বাংলাদেশমার্কিন আধিপত্য ঠেকাতে চীনের নতুন কৌশলবাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি চান ভলকার টুর্কসৌদির চার শহরে হুথি হামলা, আহত ৭৩ বেসামরিকদক্ষিণ লেবাননে ইসরাইলি হামলা, দুই শিশুসহ নিহত ১২রাশিয়ায় পাহাড়ে তুষারধস, নিহত ১১ পর্বতারোহীহাসিনাকে ‘কোনো অবস্থাতেই প্রত্যর্পণ করবে না’ দিল্লি: আনন্দবাজারমোদির অনুষ্ঠানস্থলে বন্দুক ও ভুয়া পিএমও পরিচয়পত্রসহ দুজন গ্রেপ্তারস্কুলে পাঠাতেই ভয়, পশ্চিম তীরে সন্তানদের নিরাপত্তা নিয়ে শঙ্কায় ফিলিস্তিনি বাবা-মানোরার ‘খেলনা বিমান’ মন্তব্যে ২০ শতাংশ কমেছে বুকিং!ইতালির ভেনিসে হেনস্তার শিকার বাঁধনবাড়ি ফেরার টিকিট পকেটে, সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহতসিরাজগঞ্জে রতনকান্দির ঝুঁকিপূর্ণ সড়ক মেরামত শুরুশেরপুর সীমান্তে সাড়ে ৪ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দমালয়েশিয়ায় ক্রেন দুর্ঘটনায় বগুড়ার তুহিন নিহতলাইসেন্স ছাড়াই মশার কয়েল উৎপাদন, বগুড়ায় ৬০ হাজার টাকা জরিমানাবন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে নেমে শিশুর মৃত্যুমাহবুব উদ্দিন খোকনের সঙ্গে উচ্চবাচ্য, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

নিউইয়র্কে আরএসএস প্রধানের অনুষ্ঠানের বিরোধিতা মামদানির

নিউইয়র্কে আরএসএস প্রধানের অনুষ্ঠানের বিরোধিতা মামদানির
নিউইয়র্কে আরএসএস প্রধানের অনুষ্ঠানের বিরোধিতা মামদানির
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ২৬, ২০২৬ ০৪:৩৫ অপরাহ্ন

নিউইয়র্কে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির অঙ্গসংগঠন আরএসএসের প্রধান মোহন ভাগবতের একটি অনুষ্ঠানের বিরোধিতা করেছেন শহরটির মেয়র জোহরান মামদানি।

আগামী শনিবার (২৯ আগস্ট) ম্যানহাটনে আয়োজিত ওই অনুষ্ঠানে বক্তব্য রাখবেন আরএসএস প্রধান মোহন ভাগবত। আয়োজকদের ওয়েবসাইটে অনুষ্ঠানটিকে ‘সর্বজনীন একাত্মতা উদযাপন’ হিসেবে উল্লেখ করা হয়েছে। এতে যুক্তরাষ্ট্রে বসবাসরত হিন্দু ধর্মাবলম্বীদের অংশ নেয়ার কথা রয়েছে।

অনুষ্ঠানটি নিয়ে নিউইয়র্কের বেশ কয়েকজন ব্যক্তি ও সংগঠন আপত্তি জানিয়েছে। তাদের অভিযোগ, আরএসএসের অতীতে উগ্রপন্থার সঙ্গে সংশ্লিষ্টতার ইতিহাস রয়েছে।

মামদানি বলেন, তিনি এই অনুষ্ঠানকে সমর্থন করেন না। তবে নিউইয়র্ক সিটির কোনো বেসরকারি অনুষ্ঠান বাতিল করার আইনি ক্ষমতা তার আছে কি না, তা জানা নেই বলেও জানান তিনি।

ভারত সম্পর্কে নিজের অবস্থান তুলে ধরে মামদানি বলেন, তার পরিবার তাকে একটি বহুত্ববাদী ও ধর্মনিরপেক্ষ ভারতের ধারণা শিখিয়েছে। সেখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রত্যেক নাগরিকের সমান অধিকার ও অন্তর্ভুক্তি নিশ্চিত করার কথা ছিল।

তবে একটি বর্জনমূলক ও সংকীর্ণ মতাদর্শের উত্থান দেখতে পাওয়া তার জন্য অত্যন্ত বেদনাদায়ক বলেও মন্তব্য করেন নিউইয়র্কের মেয়র।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।