সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
ফায়ার ট্যাবলেটের বদলে নতুন অ্যান্ড্রয়েড ট্যাব আনল অ্যামাজনরবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, আয়াসসহ চারজনের বিরুদ্ধে মামলাসৌদি আরবে হামলার পর ঢাকা থেকে রিয়াদগামী ৯ ফ্লাইট বাতিলবাংলাদেশে এআই ডেটা সেন্টার স্থাপনে আগ্রহী মারুবেনিবাড়ি থেকে তুলে নেয়ার অভিযোগ ধ্রুব রাঠিররিয়াদ বিমানবন্দরে হুথি হামলার নিন্দা বাংলাদেশের, নিহত দুই বাংলাদেশিরাষ্ট্রীয় খরচে দেশে আনা হবে রিয়াদে নিহত দুই বাংলাদেশির মরদেহবিমানবন্দরে আচারের বয়ামে ২ কোটি ৭০ লাখ টাকার অলংকার, গ্রেপ্তার ১রূপপুরে প্রথমবারের মতো সফল পারমাণবিক বিক্রিয়াডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়াল, আক্রান্ত লাখের কাছাকাছিসাংবাদিকদের চাকরির নিরাপত্তা ও ন্যায্য বেতন জরুরি: রাষ্ট্রপতিরিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় জানাল সরকারআইএমএফের কাছে ৫০০ কোটি ডলার ঋণ চায় বাংলাদেশআইএমএফের নতুন ঋণ পেতে ব্যাংককে দরকষাকষি, কঠিন শর্তের মুখে বাংলাদেশআন্দোলনে উত্তাল দিল্লি, চেন্নাইয়ে মেট্রো উদ্বোধনে মোদিতুরস্কে ১৫ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞাআজারবাইজানে স্কুলে হিজাব নিয়ে উত্তেজনা, ক্লাস বর্জন শিক্ষার্থীদেরদীপকেসহ সিজেপির তিন নেতাকে ছেড়ে দিল দিল্লি পুলিশরিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় বাংলাদেশিসহ নিহত ১২, আহত ৩০৯ইউক্রেনে রাশিয়ার গ্লাইড বোমা হামলায় শিশুসহ নিহত ২০মাঝ আকাশে বিমানে আগুন, ব্যাগ দিয়ে নেভানোর চেষ্টা যাত্রীদেরইয়েমেন যাওয়ার পথে নৌকাডুবি, ১৫ শিশুসহ নিহত ১০৯ভিয়ারিয়ালকে হারিয়ে স্বস্তি রিয়ালের, চুল টেনে লাল কার্ড ভিনিসিয়ুসেরগভীর রাতে মুক্তি পেলেন ইউটিউবার ধ্রুব রাঠী‘জেলার ২’-তে তামান্নার সঙ্গে নাচতে চেয়েছিলেন রজনীকান্ত, রাজি হননি পরিচালক‘হ্যাঁ’ ভোটের রায় কার্যকর না হলে সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন উঠবে: রেজাউল করিমআজ রাতে রূপপুরে পারমাণবিক বিক্রিয়া শুরুর পরিকল্পনাসকালে ঘুম থেকে উঠেই যে ৫ অভ্যাস বদলে দিতে পারে আপনার দিন

দেশজুড়ে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা

দেশজুড়ে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
দেশজুড়ে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ২৭, ২০২৬ ১২:০৯ অপরাহ্ন

ভারতের উত্তর-পূর্ব মধ্যপ্রদেশে অবস্থানরত লঘুচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে মৌসুমি অক্ষের সঙ্গে মিলিত হয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে মৌসুমি বায়ু মাঝারি অবস্থায় রয়েছে। ফলে আগামী পাঁচ দিন দেশের প্রায় সর্বত্র বৃষ্টির আধিক্য থাকতে পারে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার (২৮ আগস্ট) রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং অন্যান্য বিভাগের কিছু এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও হতে পারে মাঝারি ধরনের ভারী বর্ষণ।

শনিবার (২৯ আগস্ট) থেকে সোমবার (৩১ আগস্ট) পর্যন্ত দেশের আট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

এদিকে বৃষ্টির প্রভাবে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

যুবায়ের/মি.

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।