বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬ English
English
সর্বশেষ
চারজনের মৃত্যু শ্বাসরোধে, মেলেনি ধর্ষণের আলামত দেশজুড়ে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রাদুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাসইয়াবাসহ গ্রেপ্তারের পর ছাত্রদল নেতা আজীবন বহিষ্কারসংসদ অধিবেশনের আগে বিরোধী দলের সভানেপালে এখনও নিখোঁজ ছয় শতাধিক পর্যটকনেপাল-চীন সীমান্তে আকস্মিক বন্যা: কীভাবে ঘটল এই ভয়াবহ দুর্যোগহিমবাহ ধসেই নেপালে ভয়াবহ বন্যা, ১৬০ মরদেহ উদ্ধার, নিখোঁজ ৮৪৪ জনচোখের সামনে স্ত্রী-সন্তানকে ভাসিয়ে নিল বন্যানেপাল-চীন সীমান্তে বন্যা ও ভূমিধসে নিখোঁজ প্রায় ১,৫০০নেপালে বন্যায় উদ্ধারকাজে ২ হাজার সেনা মোতায়েননেপালে কেমন আছেন অপু বিশ্বাস, জানালেন নিজেইসালাহউদ্দিনের গুম মামলায় ট্রাইব্যুনালে জিয়াউল আহসান

নেপালে বন্যায় উদ্ধারকাজে ২ হাজার সেনা মোতায়েন

নেপালে বন্যায় উদ্ধারকাজে ২ হাজার সেনা মোতায়েন
নেপালে বন্যায় উদ্ধারকাজে ২ হাজার সেনা মোতায়েন
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ২৭, ২০২৬ ১২:৪৩ অপরাহ্ন

নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে আটকে পড়া মানুষদের উদ্ধারে সেনাবাহিনীর দুই হাজার সদস্যকে মোতায়েন করা হয়েছে। স্থলপথের পাশাপাশি আকাশপথেও তল্লাশি ও উদ্ধার অভিযান চালাচ্ছেন সেনা সদস্যরা।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিবিসির লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। রয়টার্সের হিসাব অনুযায়ী, এই দুর্যোগে এখন পর্যন্ত ১৬২ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও ৪০৩ জন।

নেপাল সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রাজারাম বাসনেত জানান, সবচেয়ে ক্ষতিগ্রস্ত রসুয়া ও নুওয়াকোটসহ বিভিন্ন জেলায় বেশি সংখ্যক সেনা সদস্য পাঠানো হয়েছে। এখন পর্যন্ত সেনাবাহিনী ৯৭ জনকে উদ্ধার করেছে। তাদের মধ্যে ত্রিশূলী জলবিদ্যুৎ প্রকল্পের টানেলে আটকে থাকা তিন শ্রমিকও রয়েছেন।

সেনাবাহিনীর পাশাপাশি নেপাল পুলিশ ও আর্মড পুলিশ ফোর্সের সদস্যরাও উদ্ধার ও তল্লাশি অভিযানে অংশ নিচ্ছেন।

যুবায়ের/মি.

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।