সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
প্রায় ৩ দিন পর চালু হলো বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটসাইবার হামলার শিকার জনতা ব্যাংকের ওয়েবসাইট‘ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে পতিত ফ্যাসিস্ট শক্তি’ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বহিরাগতদের এলাকা ছাড়ার নির্দেশ ইসিরডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যুপাহাড়সম ব্যর্থতা ঢাকতে বিরোধীদের ওপর দায় চাপাচ্ছে সরকার: জামায়াত আমিরতিন দশকের রেকর্ড পতন ভারতের বন্ডবাজারে, চাপে অর্থনীতিইরানে আজই হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, ইঙ্গিত ট্রাম্পেরতেল ছড়িয়ে পড়ার আশঙ্কা, রাস আল-খাইমাহর সব সৈকত বন্ধ ঘোষণাপদ্মা ব্যারেজের উদ্বোধন জানুয়ারি-ফেব্রুয়ারিতে: পানিসম্পদমন্ত্রীপাবনায় শিশু কলি হত্যা: অভিযুক্তের বাড়ি গুঁড়িয়ে এবার মাটি লুটডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৯৮, মামলা ৪১দিনভর উত্তেজনার পর রাতে দাফন সাঈদীর মামলার বাদীরবাল্যবিবাহ ও ইভটিজিং ঠেকাতে শিক্ষাপ্রতিষ্ঠানে সভা করা হবে: প্রতিমন্ত্রী১ নভেম্বর থেকে খুলছে সেন্টমার্টিন, পর্যটক প্রবেশে থাকছে সীমা‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্য, সেই যুবক ৭ দিনের রিমান্ডে

নেপাল-চীন সীমান্তে বন্যা ও ভূমিধসে নিখোঁজ প্রায় ১,৫০০

নেপাল-চীন সীমান্তে বন্যা ও ভূমিধসে নিখোঁজ প্রায় ১,৫০০
নেপাল-চীন সীমান্তে বন্যা ও ভূমিধসে নিখোঁজ প্রায় ১,৫০০
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ২৭, ২০২৬ ০১:২০ অপরাহ্ন

নেপাল ও চীনের তিব্বতে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রায় ১ হাজার ৫০০ মানুষ নিখোঁজ রয়েছেন। তাদের মধ্যে প্রায় ৮০০ জন বিদেশি নাগরিক। বুধবার (২৬ আগস্ট) হিমালয়ের একটি নদীতে পাহাড়ের মাটি ও পাথরের বিশাল স্তূপ ধসে পড়ার পর এই বন্যা সৃষ্টি হয়।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) নেপালের পুলিশ, পর্যটন কর্তৃপক্ষ ও চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভির বরাতে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

নেপালে এখন পর্যন্ত ৮২৬ জন নিখোঁজ হওয়ার তথ্য পাওয়া গেছে। তাদের মধ্যে প্রায় ৫০০ জন বিদেশি। নিখোঁজদের মধ্যে ১৭৭ ভারতীয়, ৬৩ মার্কিন, ৩৪ অস্ট্রেলীয়, ৩৩ ব্রিটিশ ও ২৫ কানাডীয় নাগরিক রয়েছেন।

অন্যদিকে তিব্বতের গিয়রং কাউন্টিতে নিখোঁজ ৫৫৮ জন। তাদের মধ্যে ২৬০ জন বিদেশি। সেখানে এখন পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর জানিয়েছে চীনা কর্তৃপক্ষ।

নিখোঁজদের অনেকেই কৈলাস-মানস সরোবরের তীর্থযাত্রী বলে জানা গেছে। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।