সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
প্রায় ৩ দিন পর চালু হলো বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটসাইবার হামলার শিকার জনতা ব্যাংকের ওয়েবসাইট‘ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে পতিত ফ্যাসিস্ট শক্তি’ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বহিরাগতদের এলাকা ছাড়ার নির্দেশ ইসিরডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যুপাহাড়সম ব্যর্থতা ঢাকতে বিরোধীদের ওপর দায় চাপাচ্ছে সরকার: জামায়াত আমিরতিন দশকের রেকর্ড পতন ভারতের বন্ডবাজারে, চাপে অর্থনীতিইরানে আজই হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, ইঙ্গিত ট্রাম্পেরতেল ছড়িয়ে পড়ার আশঙ্কা, রাস আল-খাইমাহর সব সৈকত বন্ধ ঘোষণাপদ্মা ব্যারেজের উদ্বোধন জানুয়ারি-ফেব্রুয়ারিতে: পানিসম্পদমন্ত্রীপাবনায় শিশু কলি হত্যা: অভিযুক্তের বাড়ি গুঁড়িয়ে এবার মাটি লুটডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৯৮, মামলা ৪১দিনভর উত্তেজনার পর রাতে দাফন সাঈদীর মামলার বাদীরবাল্যবিবাহ ও ইভটিজিং ঠেকাতে শিক্ষাপ্রতিষ্ঠানে সভা করা হবে: প্রতিমন্ত্রী১ নভেম্বর থেকে খুলছে সেন্টমার্টিন, পর্যটক প্রবেশে থাকছে সীমা‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্য, সেই যুবক ৭ দিনের রিমান্ডে

নেপালে এখনও নিখোঁজ ছয় শতাধিক পর্যটক

নেপালে এখনও নিখোঁজ ছয় শতাধিক পর্যটক
নেপালে এখনও নিখোঁজ ছয় শতাধিক পর্যটক
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ২৭, ২০২৬ ০১:৫০ অপরাহ্ন

নেপাল-চীন সীমান্তের ভোটেকোশি নদীতে ভয়াবহ বন্যা ও ভূমিধসের পর দেশটিতে এখনও ছয় শতাধিক পর্যটকের সন্ধান পাওয়া যায়নি। নেপাল ট্যুরিজম বোর্ড জানিয়েছে, নিখোঁজদের মধ্যে ১৭৮ জন ভারতীয় পর্যটক রয়েছেন।

বোর্ডের মুখপাত্র সুনিল শর্মা বিবিসিকে জানান, নিখোঁজ পর্যটকদের তালিকায় ১২৭ জন নেপালি, ৫৩ জন ইউক্রেনীয়, ৫১ জন মালয়েশিয়ান, ৬৫ জন মার্কিন, ৩৫ জন অস্ট্রেলীয় এবং ৩৩ জন ব্রিটিশ নাগরিক রয়েছেন।

নেপাল পর্যটন পুলিশের ডেপুটি সুপারিন্টেন্ডেন্ট বিশ্বরাজ অধিকারী জানান, দুর্গত এলাকায় ভ্রমণকারী পর্যটকদের বিষয়ে ট্যুর অপারেটরদের কাছ থেকে এখনও তথ্য সংগ্রহ করা হচ্ছে।

বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাটি তিব্বতের হিন্দু তীর্থস্থান কৈলাশ-মানস সরোবর যাওয়ার অন্যতম জনপ্রিয় পথ। একইসঙ্গে এটি ল্যাংটাং ট্রেকিংয়েরও গুরুত্বপূর্ণ এলাকা। উদ্ধারকারী দল নিখোঁজ পর্যটকদের সন্ধানে অভিযান চালাচ্ছে।

যুবায়ের/মি.

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।