বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬ English
English
সর্বশেষ
চারজনের মৃত্যু শ্বাসরোধে, মেলেনি ধর্ষণের আলামত দেশজুড়ে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রাহলি ক্রস কলেজে বিবাহিতদের ভর্তি নিষেধ, বিয়ে করলে টিসিপুলিশে ১৪ হাজার ৪০০ পদে নিয়োগের উদ্যোগ: স্বরাষ্ট্রমন্ত্রীজুলাই সনদ বাস্তবায়নে সব দলের সহযোগিতা চান চিফ হুইপসংসদ অধিবেশনের আগে বিরোধী দলের সভাদুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাসইয়াবাসহ গ্রেপ্তারের পর ছাত্রদল নেতা আজীবন বহিষ্কারহিমবাহ ধসেই নেপালে ভয়াবহ বন্যা, ১৬০ মরদেহ উদ্ধার, নিখোঁজ ৮৪৪ জনচোখের সামনে স্ত্রী-সন্তানকে ভাসিয়ে নিল বন্যানেপাল-চীন সীমান্তে বন্যা ও ভূমিধসে নিখোঁজ প্রায় ১,৫০০নেপালে বন্যায় উদ্ধারকাজে ২ হাজার সেনা মোতায়েননেপালে এখনও নিখোঁজ ছয় শতাধিক পর্যটকনেপাল-চীন সীমান্তে আকস্মিক বন্যা: কীভাবে ঘটল এই ভয়াবহ দুর্যোগনেপালে আকস্মিক বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ২৭০সৌদি আরবে ভারী বৃষ্টি-বন্যার শঙ্কা, রেড অ্যালার্টসালমান শাহ হত্যা মামলায় ৫ দিনের রিমান্ডে ডননেপালে কেমন আছেন অপু বিশ্বাস, জানালেন নিজেইসালাহউদ্দিনের গুম মামলায় ট্রাইব্যুনালে জিয়াউল আহসান

জুলাই সনদ বাস্তবায়নে সব দলের সহযোগিতা চান চিফ হুইপ

জুলাই সনদ বাস্তবায়নে সব দলের সহযোগিতা চান চিফ হুইপ
জুলাই সনদ বাস্তবায়নে সব দলের সহযোগিতা চান চিফ হুইপ
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ২৭, ২০২৬ ০৩:১৩ অপরাহ্ন

জুলাই সনদ বাস্তবায়নে প্রয়োজনীয় সাংবিধানিক সংশোধনের ক্ষেত্রে বিরোধী দলসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা চেয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান চিফ হুইপ।

নুরুল ইসলাম মনি বলেন, জুলাই সনদ বাস্তবায়নের আগে বিরোধী দলের কোনো সদস্যের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির পদে যাওয়ার সুযোগ নেই। অতীতেও এমনটি হয়নি বলে জানান তিনি।

চিফ হুইপ আরও জানান, জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে সম্পত্তি হস্তান্তর, গুম ও মানবাধিকার-সংক্রান্ত আইন উত্থাপন করা হবে।

এ ছাড়া বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ১ সেপ্টেম্বর সরকারদলীয় সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় গিয়ে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শনের বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে।

যুবায়ের/মি.

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।