মক্কা প্যাক্টে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করার বিষয়ে সদস্য দেশগুলো প্রস্তাব দিলে বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করবে ঢাকা। বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতীয় সংসদে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার প্রশ্নের জবাবে এ কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।
তিনি বলেন, মক্কা প্যাক্টটি বর্তমানে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে হয়েছে। বাংলাদেশকে এতে যুক্ত হওয়ার বিষয়ে এখনো কোনো প্রস্তাব আসেনি। তবে সদস্য দেশগুলো বাংলাদেশকে অন্তর্ভুক্ত করার অভিপ্রায় জানালে সরকার বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করবে।
রুমিন ফারহানা জানতে চান, মক্কা প্যাক্টে বাংলাদেশ যুক্ত হলে কী সুবিধা হবে এবং বাংলাদেশ এতে যোগ দেবে কি না।
জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্যাক্টটি বিস্তৃত হলে এটি মুসলিম বিশ্বের আত্মরক্ষার একটি ব্যবস্থা হিসেবে বিবেচিত হতে পারে। এ বিষয়ে ভালো-মন্দসহ সব দিক বিবেচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।
যুবায়ের/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।