সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
প্রায় ৩ দিন পর চালু হলো বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটসাইবার হামলার শিকার জনতা ব্যাংকের ওয়েবসাইট‘ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে পতিত ফ্যাসিস্ট শক্তি’ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বহিরাগতদের এলাকা ছাড়ার নির্দেশ ইসিরডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যুপাহাড়সম ব্যর্থতা ঢাকতে বিরোধীদের ওপর দায় চাপাচ্ছে সরকার: জামায়াত আমিরতিন দশকের রেকর্ড পতন ভারতের বন্ডবাজারে, চাপে অর্থনীতিইরানে আজই হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, ইঙ্গিত ট্রাম্পেরতেল ছড়িয়ে পড়ার আশঙ্কা, রাস আল-খাইমাহর সব সৈকত বন্ধ ঘোষণাপদ্মা ব্যারেজের উদ্বোধন জানুয়ারি-ফেব্রুয়ারিতে: পানিসম্পদমন্ত্রীপাবনায় শিশু কলি হত্যা: অভিযুক্তের বাড়ি গুঁড়িয়ে এবার মাটি লুটডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৯৮, মামলা ৪১দিনভর উত্তেজনার পর রাতে দাফন সাঈদীর মামলার বাদীরবাল্যবিবাহ ও ইভটিজিং ঠেকাতে শিক্ষাপ্রতিষ্ঠানে সভা করা হবে: প্রতিমন্ত্রী১ নভেম্বর থেকে খুলছে সেন্টমার্টিন, পর্যটক প্রবেশে থাকছে সীমা‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্য, সেই যুবক ৭ দিনের রিমান্ডে

নেপালে বন্যা-ভূমিধসে ২৮৮ ভারতীয় নিখোঁজ, উদ্ধার ২১

নেপালে বন্যা-ভূমিধসে ২৮৮ ভারতীয় নিখোঁজ, উদ্ধার ২১
নেপালে বন্যা-ভূমিধসে ২৮৮ ভারতীয় নিখোঁজ, উদ্ধার ২১
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ২৭, ২০২৬ ০৫:৩৮ অপরাহ্ন

নেপাল-চীন সীমান্তে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসের পর ২৮৮ ভারতীয় নাগরিকের সঙ্গে এখনও যোগাযোগ করা সম্ভব হয়নি। এদের মধ্যে ৭৩ জন ত্রিশূলী-১ জলবিদ্যুৎ প্রকল্পে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার (২৭ আগস্ট) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, এখন পর্যন্ত তামিলনাড়ুর ২১ ভারতীয় নাগরিককে উদ্ধার করা হয়েছে। তাদের নিরাপদে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি চীনের তিব্বত অংশে প্রায় ২০০ ভারতীয় আটকা পড়েছেন বলেও জানানো হয়েছে।

নিখোঁজদের মধ্যে কৈলাস-মানস সরোবর যাত্রায় যাওয়া বিভিন্ন দলের সদস্য, পর্যটক এবং জলবিদ্যুৎ প্রকল্পের কর্মীরা রয়েছেন। তামিলনাড়ু থেকে যাওয়া ৩৭ ও ৪৯ সদস্যের দুটি দলও যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে।

দুর্যোগের কারণে ওই অঞ্চলের টেলিযোগাযোগ ব্যবস্থা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে নিখোঁজদের সঙ্গে যোগাযোগ স্থাপন কঠিন হয়ে পড়েছে। ভারত ও নেপাল কর্তৃপক্ষ যৌথভাবে তাদের অবস্থান শনাক্ত ও উদ্ধারে কাজ করছে।

তবে ‘যোগাযোগ বিচ্ছিন্ন’ থাকার অর্থ তারা হতাহত হয়েছেন—এমন নয়। মোবাইল বা অন্য কোনো মাধ্যমে যোগাযোগ স্থাপন করা সম্ভব না হওয়ায় তাদের এই তালিকায় রাখা হয়েছে।

 

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।