বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের এরুলিয়ায় বাসচাপায় সাত দিনমজুর নিহতের ঘটনায় প্রধান অভিযুক্ত চালক নেছারুল ইসলামকে গ্রেপ্তার করেছে র্যাব-১২।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) ভোরে শিবগঞ্জ উপজেলার দৌহপাড়া এলাকার একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নেছারুল সোনাতলা উপজেলার আগুনিয়াতাইড় গ্রামের বাসিন্দা।
র্যাব জানায়, ৭ আগস্ট সকালে এরুলিয়া বাজার এলাকায় একটি দ্রুতগতির শাহ ফতেহ আলী পরিবহনের বাস নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে থাকা দিনমজুরদের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলে ও হাসপাতালে নেয়ার পর মোট সাতজনের মৃত্যু হয়। আহত হন আরও ১৪ জন।
ঘটনার পর বাসচালক নেছারুল বাসটি রেখে পালিয়ে যান। পরদিন বগুড়া সদর থানায় সড়ক পরিবহন আইনে মামলা করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর সোয়া ৪টার দিকে শিবগঞ্জের দৌহপাড়া সৈয়দপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পরে নেছারুলকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
যুবায়ের/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।