নেপাল-চীন সীমান্তে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৩২ জনে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল পর্যন্ত নেপালের পুলিশ এ তথ্য জানিয়েছে। দুর্গম এলাকায় উদ্ধার অভিযান জোরদার হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বন্যার প্রবল স্রোতে ঘরবাড়ি, সড়ক ও সেতু ভেসে গেছে। এখনও প্রায় ১ হাজার ৫০০ মানুষ নিখোঁজ রয়েছেন বলে বিভিন্ন কর্তৃপক্ষ জানিয়েছে। নিখোঁজদের মধ্যে বিদেশি পর্যটক ও তীর্থযাত্রীরাও রয়েছেন। সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা দুর্গম এলাকায় হেলিকপ্টার ব্যবহার করে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চালাচ্ছেন।
প্রাথমিকভাবে ঘটনাটিকে ভূমিকম্পের সঙ্গে যুক্ত করা হলেও পরে জানা যায়, হিমবাহের বরফ, পাথর ও মাটির বিশাল ধস থেকে এই ভয়াবহ ডেব্রিস ফ্লো তৈরি হয়। সেই প্রবল স্রোত নদীর ভাটির দিকে নেমে আকস্মিক বন্যা সৃষ্টি করে।
নেপাল ও চীনের সীমান্তবর্তী বিস্তীর্ণ এলাকায় এখনো উদ্ধার অভিযান চলছে। ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।