হরমুজ প্রণালিতে ইরানের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে বলে দাবি করেছে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী। একই সঙ্গে প্রণালিটি খোলা রয়েছে—যুক্তরাষ্ট্রের এমন দাবি প্রত্যাখ্যান করেছে তারা। খবর আরব নিউজের।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার দাবি করেছেন, হরমুজ প্রণালি খোলা রয়েছে। তবে আইআরজিসির নৌবাহিনী এক বিবৃতিতে এ দাবিকে ‘স্পষ্ট মিথ্যা’ বলে উল্লেখ করেছে।
বিবৃতিতে বলা হয়েছে, ইরানের অনুমতি ছাড়া জাহাজ চলাচলের জন্য জলপথটি বন্ধ রয়েছে। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকাণ্ড বন্ধ না হওয়া এবং সংশ্লিষ্ট প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এই বিধিনিষেধ বহাল থাকবে।
এদিকে শুক্রবার (২৮ আগস্ট) প্রকাশিত প্রাথমিক জাহাজ চলাচলের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (২৭ আগস্ট) হরমুজ প্রণালি দিয়ে মাত্র সাতটি পণ্যবাহী জাহাজ চলাচল করেছে। এর আগের দিন এই সংখ্যা ছিল ১৭টি।
গত ১০ দিনে গড়ে ১৫টি জাহাজ চলাচল করলেও বৃহস্পতিবার সেই সংখ্যা নেমে এসেছে সাতটিতে। এতে গুরুত্বপূর্ণ এই নৌপথে বাণিজ্যিক জাহাজ চলাচলে বড় ধরনের পতনের চিত্র উঠে এসেছে।
যুবায়ের/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।