নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা ও প্রাকৃতিক দুর্যোগের পর এখনো অনেক মানুষ নিখোঁজ রয়েছেন। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে তাদের সন্ধান পাওয়ার সম্ভাবনা নিয়ে উদ্বেগ বাড়ছে। নেপাল ট্যুরিজম বোর্ড জানিয়েছে, এ পর্যন্ত ১৮৪ জন বিদেশি পর্যটককে উদ্ধার করা হয়েছে। খবর বিবিসির।
উদ্ধার হওয়া পর্যটকদের মধ্যে সবচেয়ে বেশি ১১৪ জন ভারতীয় নাগরিক। এছাড়া দক্ষিণ কোরিয়ার ২০ জন এবং চীনের ২৭ জন পর্যটককে নিরাপদে উদ্ধার করা হয়েছে।
জার্মানি থেকে চারজন, ইতালি থেকে তিনজন, মাল্টা থেকে চারজন এবং যুক্তরাষ্ট্র থেকে তিনজন নাগরিককে উদ্ধার করা হয়েছে। রাশিয়া, সুইজারল্যান্ড ও তুরস্কের দুইজন করে এবং বুলগেরিয়া, ওমান ও পর্তুগালের একজন করে পর্যটকও উদ্ধার হয়েছেন।
তবে এখনো ৪২০ জন বিদেশি পর্যটকের কোনো সন্ধান পাওয়া যায়নি। বেলজিয়াম ও স্পেনের নিখোঁজ পর্যটকদের সঙ্গেও যোগাযোগের চেষ্টা চলছে বলে জানিয়েছে ট্যুরিজম বোর্ড।
বন্যায় কতজন নেপালি নাগরিক ক্ষতিগ্রস্ত বা নিখোঁজ হয়েছেন, সে বিষয়ে এখনো পরিষ্কার তথ্য পাওয়া যায়নি। স্থানীয় উদ্ধারকারী দল নিখোঁজদের সন্ধানে অভিযান চালিয়ে যাচ্ছেন।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।