রবিবার, ৩০ আগস্ট, ২০২৬ English
English
সর্বশেষ
মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিদের করণীয়-বর্জনীয় নিয়ে হাইকমিশনের বিশেষ নির্দেশনাঅস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্যদাতাকে ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রীহামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৯৪৩যানজট নিরসনে ঢাকায় নতুন পরিকল্পনা, প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনাব্রাহ্মণবাড়িয়া ইস্যুতে দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহআজাদ কাশ্মীর দখলের আহ্বান শুভেন্দু অধিকারীরনেপালে বন্যায় ১৮৪ বিদেশি পর্যটক উদ্ধার, নিখোঁজ ৪২০কিয়েভের কাছে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ভারতের অস্ত্রভাণ্ডারে যুক্ত হচ্ছে মার্কিন ক্ষেপণাস্ত্র জ্যাভেলিনচাপের মুখে বিদেশি উদ্ধারকারী দলকে অনুমতি নেপালেরহরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া জবাব ইরানেরনেপাল পুনর্গঠনে লাগতে পারে ৫ বিলিয়ন ডলার: নেপাল অর্থমন্ত্রীপ্রতিরক্ষা সহযোগিতা জোরদারে একমত ভারত-কুয়েতপ্রাণভয়ে লোকচক্ষুর আড়ালে ট্রাম্পপুত্র ব্যারননেপালে বন্যায় ভেসে যাওয়া ব্যাংক লকার ভেঙে লুট, আটক ২৯গাছে বেঁধে আগুন, হাসপাতালে মৃত্যু ইনফ্লুয়েন্সার মনজিতের পলাতকদের ফেরত দিলে প্রধানমন্ত্রীর ভারত সফর হতে পারে: রাশেদ খাঁনসংসদ ভবনের সামনে ব্যাগ ধরে ছিনতাইকারীর টান, রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যুঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট, অ্যাম্বুলেন্সে মৃত্যু দুই রোগীরবগুড়ায় শিশু হত্যার অভিযোগে যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোর্পদবিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে বাউফলে সংবর্ধনাএআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি

নেপাল পুনর্গঠনে লাগতে পারে ৫ বিলিয়ন ডলার: নেপাল অর্থমন্ত্রী

নেপাল পুনর্গঠনে লাগতে পারে ৫ বিলিয়ন ডলার: নেপাল অর্থমন্ত্রী
নেপাল পুনর্গঠনে লাগতে পারে ৫ বিলিয়ন ডলার: নেপাল অর্থমন্ত্রী
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ২৯, ২০২৬ ০৪:২২ অপরাহ্ন

ভয়াবহ বন্যায় ধ্বংস হওয়া অবকাঠামো ও জনপদ পুনর্গঠনে নেপালের ৪ থেকে ৫ বিলিয়ন মার্কিন ডলার প্রয়োজন হতে পারে বলে জানিয়েছেন দেশটির অর্থমন্ত্রী স্বর্ণিম ওয়াগলে।

বার্তা সংস্থা রয়টার্সকে তিনি বলেন, এটি ক্ষয়ক্ষতির একটি প্রাথমিক হিসাব। বন্যায় প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব পাওয়ার পর পুনর্গঠনে প্রয়োজনীয় অর্থের পরিমাণ আরও স্পষ্ট হবে।

বন্যায় ঘরবাড়ির পাশাপাশি নেপালের গুরুত্বপূর্ণ অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ধ্বংস হয়েছে বহু সড়ক ও সেতু। এতে দুর্গম ও প্রত্যন্ত এলাকার সঙ্গে যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।

বন্যার প্রভাব পড়েছে দেশটির জলবিদ্যুৎ খাতেও। বেশ কয়েকটি বিদ্যুৎকেন্দ্র ও উৎপাদন অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। স্যাটেলাইটে ধারণ করা কিছু ছবিতে বন্যার পর একটি শিল্প স্থাপনা প্রায় পুরোপুরি নিশ্চিহ্ন হওয়ার চিত্রও উঠে এসেছে।

সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলো এখন ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করছে। এই মূল্যায়ন শেষ হওয়ার পর পুনর্গঠনের জন্য প্রয়োজনীয় অর্থের চূড়ান্ত হিসাব পাওয়া যাবে বলে ধারণা করা হচ্ছে।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।