রবিবার, ৩০ আগস্ট, ২০২৬ English
English
সর্বশেষ
মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিদের করণীয়-বর্জনীয় নিয়ে হাইকমিশনের বিশেষ নির্দেশনাঅস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্যদাতাকে ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রীহামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৯৪৩যানজট নিরসনে ঢাকায় নতুন পরিকল্পনা, প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনাব্রাহ্মণবাড়িয়া ইস্যুতে দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহআজাদ কাশ্মীর দখলের আহ্বান শুভেন্দু অধিকারীরনেপালে বন্যায় ১৮৪ বিদেশি পর্যটক উদ্ধার, নিখোঁজ ৪২০কিয়েভের কাছে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ভারতের অস্ত্রভাণ্ডারে যুক্ত হচ্ছে মার্কিন ক্ষেপণাস্ত্র জ্যাভেলিনচাপের মুখে বিদেশি উদ্ধারকারী দলকে অনুমতি নেপালেরহরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া জবাব ইরানেরনেপাল পুনর্গঠনে লাগতে পারে ৫ বিলিয়ন ডলার: নেপাল অর্থমন্ত্রীপ্রতিরক্ষা সহযোগিতা জোরদারে একমত ভারত-কুয়েতপ্রাণভয়ে লোকচক্ষুর আড়ালে ট্রাম্পপুত্র ব্যারননেপালে বন্যায় ভেসে যাওয়া ব্যাংক লকার ভেঙে লুট, আটক ২৯গাছে বেঁধে আগুন, হাসপাতালে মৃত্যু ইনফ্লুয়েন্সার মনজিতের পলাতকদের ফেরত দিলে প্রধানমন্ত্রীর ভারত সফর হতে পারে: রাশেদ খাঁনসংসদ ভবনের সামনে ব্যাগ ধরে ছিনতাইকারীর টান, রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যুঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট, অ্যাম্বুলেন্সে মৃত্যু দুই রোগীরবগুড়ায় শিশু হত্যার অভিযোগে যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোর্পদবিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে বাউফলে সংবর্ধনাএআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি

নেপালে বন্যায় ভেসে যাওয়া ব্যাংক লকার ভেঙে লুট, আটক ২৯

নেপালে বন্যায় ভেসে যাওয়া ব্যাংক লকার ভেঙে লুট, আটক ২৯
নেপালে বন্যায় ভেসে যাওয়া ব্যাংক লকার ভেঙে লুট, আটক ২৯
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ২৯, ২০২৬ ০৬:৩১ অপরাহ্ন

নেপালে ভয়াবহ বন্যার পানিতে ভেসে যাওয়া একটি ব্যাংকের লকার ভেঙে টাকা লুটের অভিযোগে ২৯ জনকে আটক করেছে পুলিশ। শনিবার (২৯ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, রসুয়া জেলার ভোতেকোশি এলাকা থেকে বন্যার পানিতে লকারটি ভেসে যায়। পরে ধাদিংয়ের গলছি গ্রামীণ পৌরসভার বেলখুখোলা এলাকায় ত্রিশুলি নদীর কাছে সেটি পাওয়া যায়। স্থানীয় কয়েকজন লকারটি ভেঙে ভেতরে থাকা নগদ টাকা নিয়ে গেছেনএমন তথ্য পাওয়ার পর পুলিশ তদন্ত শুরু করে।

অভিযানে ২৯ জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৯২ লাখ ৬৮ হাজার ৫০৫ নেপালি রুপি উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তিদের বয়স ১৯ থেকে ৪৯ বছরের মধ্যে। উদ্ধার করা অর্থের উৎস এবং ঘটনায় আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

এর আগে নারায়ণী নদীতে ভেসে আসা এক নারীর মরদেহ থেকে স্বর্ণের কানের দুল চুরির অভিযোগেও দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওর সূত্র ধরে তাদের গ্রেপ্তার করা হয়।

এদিকে ভয়াবহ বন্যায় নেপালে মৃত ও নিখোঁজের সংখ্যা আরও বেড়েছে। দেশটির দুর্যোগ কর্তৃপক্ষের সর্বশেষ হিসাবে, নিহতের সংখ্যা বেড়ে ৬২৬ জনে দাঁড়িয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন ২ হাজার ৪২৬ জন। বন্যার তিন দিন পরও বিভিন্ন এলাকায় উদ্ধার ও অনুসন্ধান অভিযান চলছে।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।