রবিবার, ৩০ আগস্ট, ২০২৬ English
English
সর্বশেষ
মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিদের করণীয়-বর্জনীয় নিয়ে হাইকমিশনের বিশেষ নির্দেশনাঅস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্যদাতাকে ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রীহামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৯৪৩যানজট নিরসনে ঢাকায় নতুন পরিকল্পনা, প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনাব্রাহ্মণবাড়িয়া ইস্যুতে দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহআজাদ কাশ্মীর দখলের আহ্বান শুভেন্দু অধিকারীরনেপালে বন্যায় ১৮৪ বিদেশি পর্যটক উদ্ধার, নিখোঁজ ৪২০কিয়েভের কাছে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ভারতের অস্ত্রভাণ্ডারে যুক্ত হচ্ছে মার্কিন ক্ষেপণাস্ত্র জ্যাভেলিনচাপের মুখে বিদেশি উদ্ধারকারী দলকে অনুমতি নেপালেরহরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া জবাব ইরানেরনেপাল পুনর্গঠনে লাগতে পারে ৫ বিলিয়ন ডলার: নেপাল অর্থমন্ত্রীপ্রতিরক্ষা সহযোগিতা জোরদারে একমত ভারত-কুয়েতপ্রাণভয়ে লোকচক্ষুর আড়ালে ট্রাম্পপুত্র ব্যারননেপালে বন্যায় ভেসে যাওয়া ব্যাংক লকার ভেঙে লুট, আটক ২৯গাছে বেঁধে আগুন, হাসপাতালে মৃত্যু ইনফ্লুয়েন্সার মনজিতের পলাতকদের ফেরত দিলে প্রধানমন্ত্রীর ভারত সফর হতে পারে: রাশেদ খাঁনসংসদ ভবনের সামনে ব্যাগ ধরে ছিনতাইকারীর টান, রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যুঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট, অ্যাম্বুলেন্সে মৃত্যু দুই রোগীরবগুড়ায় শিশু হত্যার অভিযোগে যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোর্পদবিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে বাউফলে সংবর্ধনাএআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি

সংসদ ভবনের সামনে ব্যাগ ধরে ছিনতাইকারীর টান, রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু

সংসদ ভবনের সামনে ব্যাগ ধরে ছিনতাইকারীর টান, রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু
সংসদ ভবনের সামনে ব্যাগ ধরে ছিনতাইকারীর টান, রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ২৯, ২০২৬ ০৭:০৫ অপরাহ্ন

রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে এক শিক্ষিকার মৃত্যু হয়েছে। নিহত রনজিনা পারভীন বগুড়ার বাগবাড়ি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছিলেন।

শনিবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার ইবনে মিজান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, বগুড়া থেকে চিকিৎসকের পরামর্শ নিতে ঢাকায় আসেন রনজিনা। গাবতলী থেকে রিকশায় করে ফার্মগেটের ইসলামিয়া চক্ষু হাসপাতালে যাওয়ার পথে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার কাছে পেছন থেকে মোটরসাইকেলে আসা এক ছিনতাইকারী তার ব্যাগ ধরে টান দেয়। এতে রিকশা থেকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান তিনি।

পরে তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ডিসি ইবনে মিজান বলেন, ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেল ও জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ। দ্রুত তাদের শনাক্ত করে গ্রেপ্তারের আশা প্রকাশ করেন তিনি।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।