বাংলাদেশকে দারিদ্র্যমুক্ত করতে তরুণদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ভবিষ্যতে দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে তরুণরা বড় ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
রোববার (৩০ আগস্ট) সকালে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) পশ্চিম ক্যাম্পাসে তিনটি নতুন ভবনের উদ্বোধন শেষে এসব কথা বলেন সেনাপ্রধান।
অনুষ্ঠান শেষে তিনি ক্যাম্পাসে একটি গাছের চারা রোপণ করেন। পরে বিশ্ববিদ্যালয়ের পশ্চিম ক্যাম্পাস ও শিক্ষার্থীদের আবাসিক এলাকা পরিদর্শন করেন। শিক্ষার্থীদের আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার লক্ষ্যেই নতুন ভবনগুলো নির্মাণ করা হয়েছে।
যুবায়ের/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।