ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি মুসলিম বিশ্বের দেশগুলোকে ঐক্যবদ্ধ হয়ে কথিত ‘প্রকৃত শত্রু’র বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি যুক্তরাষ্ট্রের নেতৃত্ব ও ইসরায়েলকে মুসলিম ঐক্য ও পারস্পরিক বন্ধুত্বের ‘চিরশত্রু’ হিসেবে উল্লেখ করেছেন।
রোববার (৩০ আগস্ট) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
খামেনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মুসলিম দেশগুলোর জাতিগত, সাংস্কৃতিক, সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক পার্থক্যকে কাজে লাগিয়ে বিভেদ তৈরির চেষ্টা করছে। তার দাবি, মুসলিম বিশ্ব দুর্বল হয়ে পড়ার সুযোগ নিয়ে তারা ভবিষ্যতে নিজেদের প্রভাব ও আধিপত্য বিস্তার করতে চায়।
মুসলিমদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে পারে—এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি। একই সঙ্গে ফিলিস্তিনিদের দুরবস্থার প্রসঙ্গ তুলে মুসলিম দেশগুলোকে আরও ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজনীয়তার কথা বলেন।
মুসলিম বিশ্বের রাষ্ট্রপ্রধানদের উদ্দেশে খামেনি বলেন, প্রকৃত শত্রুকে চিহ্নিত করে তাদের পরিকল্পনা বুঝতে হবে এবং সম্মিলিতভাবে তার মোকাবিলা করতে হবে।
তার ভাষ্য, এই বিরোধ শুধু ইরান বা ইরানিদের বিরুদ্ধে নয়; মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকাসহ পুরো মুসলিম বিশ্বের প্রতিই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরূপ অবস্থান রয়েছে বলে তিনি মনে করেন।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।