সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ
প্রযুক্তি-গবেষণায় বদলাবে স্বাস্থ্য খাত: জুবাইদা রহমানস্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠকদেশে সারের সংকট নেই, বিতরণে মনিটরিং জোরদারের নির্দেশ প্রতিমন্ত্রীরশেভরনের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকপ্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর, গুরুত্ব পাবে রোহিঙ্গা ইস্যুদুদকের অনুসন্ধানে আসিফ মাহমুদ, বিদেশে অর্থ পাচারের অভিযোগডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১পশ্চিমবঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ, আরও ১০০টিকে নোটিশবরিশাল বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হলেন ২৩ শিক্ষকঢাকা উত্তরে আসিফ ও দক্ষিণে নাসীরুদ্দীন, মেয়র প্রার্থী ঘোষণা এনসিপির১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ অস্বীকার আসিফ মাহমুদেরস্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী শাহে আলমভারতীয় সীমান্তে অগ্রসর হচ্ছে চীনা সেনারা, স্যাটেলাইট চিত্রে নতুন তথ্যমহাবিপর্যয় এলে সবচেয়ে নিরাপদ থাকতে পারে যে দেশসৌদির সামরিক ঘাঁটি লক্ষ্য করে হুতিদের বড় হামলাএবার চাঁদও ‘দখল’ করতে চান ট্রাম্প?বিন লাদেনের হামলার সম্ভাব্য তালিকায় ছিল ভারতওসৌদি আরবে হুতির প্রজেক্টাইল হামলা, মসজিদসহ ক্ষতিগ্রস্ত কয়েকটি ভবনবারবিকিউ নিয়ে ভাড়াটিয়ার সঙ্গে বিরোধ, কানাডায় ভারতীয় বংশোদ্ভূত নারী গ্রেপ্তারআল-আকসায় ঢুকল প্রায় ৫০০ ইসরায়েলি বসতি স্থাপনকারীইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১৪০সৌদি আরবের সঙ্গে কোনো যুদ্ধে নেই ইরান: পেজেশকিয়ান২০ বছরের দাম্পত্যের ইতি, বিচ্ছেদের পথে আলান রিচসন-ক্যাথরিনজয়পুরহাট মোটর শ্রমিক ইউনিয়নের নতুন সভাপতি হেলাল, সম্পাদক শিপলুহিমাগারে আলুর দামে ধস, লোকসানের ভয়ে আলু তুলছেন না কৃষকডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ‘টেস্টার মোবারক’ গ্রেপ্তারজুয়ায় সর্বস্বান্ত, দুধ দিয়ে গোসল করে শপথ যুবকেরসংসদীয় কমিটির সভাপতি হওয়ায় বাদশা এমপিকে বগুড়া সিটি কর্পোরেশনের সংবর্ধনাশেরপুরে ৫ লাখ টাকার ভারতীয় ওষুধের চালান জব্দদিনাজপুরে মাদক নিরাময় কেন্দ্রে চিকিৎসাধীন যুবকের মৃত্যুরায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিয়ে হাইকোর্টের কড়া বার্তাজোর করে নেয়া পদত্যাগে নেই আইনি বৈধতা: হাইকোর্টআ. লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজজিয়াউর রহমানকে গুলি করেন কর্নেল মতিউর, দুদিন আগে চট্টগ্রামে এরশাদ: প্রসিকিউটর

ববিতে চেয়ারম্যানকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা ও অপসারণের দাবিতে অফিসে তালা

ববিতে চেয়ারম্যানকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা ও অপসারণের দাবিতে অফিসে তালা
ববিতে চেয়ারম্যানকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা ও অপসারণের দাবিতে অফিসে তালা
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ৩০, ২০২৬ ০৪:২৯ অপরাহ্ন

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা সহযোগী অধ্যাপক হাফিজ আশরাফুল হককে অপসারণের দাবিতে আন্দোলনে নেমেছেন বিভাগের শিক্ষার্থীরা।

রোববার (৩০ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে চেয়ারম্যানের কক্ষ, শ্রেণিকক্ষ ও অফিস কক্ষে তালা দেন শিক্ষার্থীরা। পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ের সামনে ব্যানার টাঙিয়ে চেয়ারম্যানের অপসারণের দাবি জানান তারা।

শিক্ষার্থীদের অভিযোগ, বিভাগটিতে দীর্ঘদিন ধরে অব্যবস্থাপনা, পক্ষপাতমূলক শিক্ষা ব্যবস্থা ও সেশনজটের সমস্যা রয়েছে। এসব সমস্যার সমাধানে চেয়ারম্যান বিভিন্ন সময়ে আশ্বাস দিলেও কার্যকর অগ্রগতি হয়নি বলে দাবি তাদের।

শিক্ষার্থী কাজী মনোয়ার বলেন, সেশনজট নিরসনের বিষয়ে চেয়ারম্যান আগে লিখিত আশ্বাস দিলেও তা বাস্তবায়ন হয়নি। এ কারণে তারা চেয়ারম্যানের কার্যালয়সহ বিভাগে তালা দিয়েছেন। তাদের মূল দাবি, চেয়ারম্যানকে বিভাগ থেকে অপসারণ করা।

আরেক শিক্ষার্থী তাহসিন অভিযোগ করেন, বিভাগের বিভিন্ন সমস্যা সমাধানে একাধিকবার চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করেও কার্যকর সমাধান পাওয়া যায়নি। উন্নয়ন ফি নেওয়া হলেও বিভাগের অবকাঠামোগত উন্নয়ন হয়নি বলেও অভিযোগ করেন তিনি।

এদিকে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার জন্য ২৪ ঘণ্টা সময় চেয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। উপাচার্য কার্যালয়ে উপস্থিত না থাকায় প্রক্টরের মাধ্যমে মুঠোফোনে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন তিনি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক মেহদী হাসান সোহাগ বলেন, শিক্ষার্থীরা লিখিতভাবে অভিযোগ দিলে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে শিক্ষার্থীদের অভিযোগের বিষয়ে বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক হাফিজ আশরাফুল হক বলেন, শ্রেণিকক্ষ ও শিক্ষক সংকটের কারণে বিভাগে জটিলতা তৈরি হয়েছে। একই সঙ্গে তিনি শিক্ষার্থীদের এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান।

ববি. প্রতিনিধি

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।