রবিবার, ৩০ আগস্ট, ২০২৬ English
English
সর্বশেষ
সংসদ ভবনের সামনে শিক্ষিকা নিহত, ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ২সীমান্তে বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময় ৩২ কোটি টাকার স্বর্ণ উদ্ধারদুর্নীতির অভিযোগে সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকের তলবসাগর-রুনি হত্যা: ‘সাংস্কৃতিক ব্যক্তিত্বের’ সম্পৃক্ততার ক্লু পাওয়ার দাবিপ্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকায় অন্তর্ভুক্তির ব্যবস্থা হচ্ছে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীমক্কা প্রতিরক্ষা জোটে বাংলাদেশ যুক্ত হলে ঝুঁকি দেখছে না ঢাকাএনবিআরে বড় রদবদল, একসঙ্গে বদলি ৬৮ অতিরিক্ত ও যুগ্ম কর কমিশনারহামের উপসর্গে ঝরল আরও ৪ প্রাণ, মৃতের সংখ্যা ৯৬৭ববিতে চেয়ারম্যানকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা ও অপসারণের দাবিতে অফিসে তালাতরুণদের নেতৃত্বেই দারিদ্র্যমুক্ত বাংলাদেশের আশা সেনাপ্রধানেরডেঙ্গু নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা, সচেতনতার আহ্বান স্থানীয় সরকারমন্ত্রীর‘ফ্যাসিবাদ ফেরার সব পথ বন্ধ করা হবে’: রাষ্ট্রপতিমানবাধিকার কমিশন বিল নিয়ে সংসদীয় প্রক্রিয়া বর্জনের ঘোষণা বিরোধী দলেরচিকিৎসা শেষে ২ সেপ্টেম্বর দেশে ফিরছেন মির্জা আব্বাসযুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে মুসলিম ঐক্যের ‘চিরশত্রু’ বললেন মোজতবা খামেনিইরানে চলতি বছর অন্তত ২০ আফগান নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরনেপালে পাহাড়ি ঢলে মৃতের সংখ্যা বেড়ে ৭৫২, নিখোঁজ আড়াই হাজারইউরোপে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছে যুক্তরাষ্ট্র, দাবি রাশিয়ারবন্যার ভয়ংকর স্রোত, প্রধান শিক্ষকের এক সিদ্ধান্তে বাঁচল ১,৬৪৩ প্রাণমেসিদের লিগে বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানের নতুন কীর্তিওটিটি থেকে এবার প্রেক্ষাগৃহে ‘মির্জাপুর’, থাকছে সাড়ে ৩ ঘণ্টার গল্পকাপ্তাই হ্রদের পানি বাড়ায় খুলে দেয়া হলো ১৬ জলকপাটবগুড়ায় ড্রেন খননের সময় মাটির নিচে মিলল ৩৩৪টি গুলিঢাকায় ছিনতাইকারীর হামলায় নিহত শিক্ষিকা রনজিলা পারভীনের দাফন সম্পন্নরান্নার সময় ‘সবুজ মাংস’, ল্যাব পরীক্ষায় মিলল সম্ভাব্য কারণমালয়েশিয়ায় ২ লাখ শ্রমিক নিয়োগ, প্রক্রিয়া শুরু সেপ্টেম্বরে৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপের দায়িত্ব চ্যালেঞ্জ করে জামায়াত এমপিদের রিট

এনবিআরে বড় রদবদল, একসঙ্গে বদলি ৬৮ অতিরিক্ত ও যুগ্ম কর কমিশনার

এনবিআরে বড় রদবদল, একসঙ্গে বদলি ৬৮ অতিরিক্ত ও যুগ্ম কর কমিশনার
এনবিআরে বড় রদবদল, একসঙ্গে বদলি ৬৮ অতিরিক্ত ও যুগ্ম কর কমিশনার
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ৩০, ২০২৬ ০৫:৪৬ অপরাহ্ন

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অতিরিক্ত ও যুগ্ম কর কমিশনার পদমর্যাদার ৬৮ কর্মকর্তাকে একযোগে বদলি ও পদায়ন করা হয়েছে। একই সঙ্গে কয়েকজনকে অতিরিক্ত দায়িত্বও দেয়া হয়েছে।

রোববার (৩০ আগস্ট) অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন ও অফিস আদেশ জারি করা হয়েছে।

এর মধ্যে প্রজ্ঞাপনে অতিরিক্ত কর কমিশনার পদমর্যাদার ৩৬ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। পৃথক অফিস আদেশে যুগ্ম কর কমিশনার পদমর্যাদার ৩২ কর্মকর্তাকে বদলি ও পদায়নের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব দেয়া হয়েছে।

অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপন ও অফিস আদেশে বলা হয়েছে, বিসিএস (কর) ক্যাডারের এসব কর্মকর্তাকে পুনরাদেশ না দেয়া পর্যন্ত নামের পাশে উল্লেখ করা কর্মস্থলে বদলি ও পদায়ন এবং অতিরিক্ত দায়িত্ব দেয়া হয়েছে।

আদেশে আরও বলা হয়, এসব কর্মকর্তাকে যেসব কর্মস্থলে পদায়ন করা হয়েছে, সেখানে কোনো কর্মকর্তা অতিরিক্ত দায়িত্বে থাকলে তার অতিরিক্ত দায়িত্ব বাতিল করা হয়েছে।

বদলি ও পদায়ন করা কর্মকর্তাদের পূর্ববর্তী পদের দায়িত্ব এবং অতিরিক্ত দায়িত্ব থাকলে তা হস্তান্তর করে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেয়া হয়েছে।

যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপন ও অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।

যুবায়ের/মি.

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।