সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
প্রায় ৩ দিন পর চালু হলো বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটসাইবার হামলার শিকার জনতা ব্যাংকের ওয়েবসাইট‘ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে পতিত ফ্যাসিস্ট শক্তি’ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বহিরাগতদের এলাকা ছাড়ার নির্দেশ ইসিরডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যুপাহাড়সম ব্যর্থতা ঢাকতে বিরোধীদের ওপর দায় চাপাচ্ছে সরকার: জামায়াত আমিরতিন দশকের রেকর্ড পতন ভারতের বন্ডবাজারে, চাপে অর্থনীতিইরানে আজই হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, ইঙ্গিত ট্রাম্পেরতেল ছড়িয়ে পড়ার আশঙ্কা, রাস আল-খাইমাহর সব সৈকত বন্ধ ঘোষণাপদ্মা ব্যারেজের উদ্বোধন জানুয়ারি-ফেব্রুয়ারিতে: পানিসম্পদমন্ত্রীপাবনায় শিশু কলি হত্যা: অভিযুক্তের বাড়ি গুঁড়িয়ে এবার মাটি লুটডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৯৮, মামলা ৪১দিনভর উত্তেজনার পর রাতে দাফন সাঈদীর মামলার বাদীরবাল্যবিবাহ ও ইভটিজিং ঠেকাতে শিক্ষাপ্রতিষ্ঠানে সভা করা হবে: প্রতিমন্ত্রী১ নভেম্বর থেকে খুলছে সেন্টমার্টিন, পর্যটক প্রবেশে থাকছে সীমা‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্য, সেই যুবক ৭ দিনের রিমান্ডে

নেপালে পাহাড়ি ঢলে মৃতের সংখ্যা বেড়ে ৭৫২, নিখোঁজ আড়াই হাজার

নেপালে পাহাড়ি ঢলে মৃতের সংখ্যা বেড়ে ৭৫২, নিখোঁজ আড়াই হাজার
নেপালে পাহাড়ি ঢলে মৃতের সংখ্যা বেড়ে ৭৫২, নিখোঁজ আড়াই হাজার
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ৩০, ২০২৬ ০৬:০১ অপরাহ্ন

নেপালে ভয়াবহ আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে অন্তত ৭৫২ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় এখনো ২ হাজার ৫০২ জন নিখোঁজ রয়েছেন। রোববার (৩০ আগস্ট) দেশটির ন্যাশনাল ডিজাস্টার রিস্ক রিডাকশন অ্যান্ড ম্যানেজমেন্ট অথরিটির (এনডিআরআরএমএ) বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

সর্বশেষ হিসাব অনুযায়ী, দুর্যোগে প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্গত বিভিন্ন এলাকায় এখনো উদ্ধার ও তল্লাশি অভিযান চলছে।

এর আগে এনডিআরআরএমএ ও নেপাল পুলিশ জানিয়েছিল, মৃতের সংখ্যা ছিল ৭৩৪ জন। নতুন আপডেটে মৃতের সংখ্যা বেড়ে ৭৫২ জনে দাঁড়িয়েছে।

এনডিআরআরএমএ জানিয়েছে, এখন পর্যন্ত ২ হাজার ৫০২ জন নিখোঁজ রয়েছেন। এর আগে নিখোঁজের সংখ্যা ছিল ২ হাজার ৪৯৮ জন।

স্থানীয় সময় দুপুর ১টা পর্যন্ত পাওয়া তথ্যের ভিত্তিতে এ সংখ্যা প্রকাশ করেছে নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।

দুর্যোগের পর উদ্ধার কার্যক্রম চলমান থাকলেও নিখোঁজদের সন্ধানে এখনো অভিযান চালিয়ে যাচ্ছে উদ্ধারকারী দলগুলো। নিখোঁজদের মধ্যে অনেকেই ধ্বংসস্তূপ ও দুর্গম এলাকায় আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

যুবায়ের/মি.

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।