মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বলেছেন, বিভিন্ন কারণে তালিকা থেকে বাদ পড়া প্রকৃত মুক্তিযোদ্ধাদের নতুন করে তালিকাভুক্তির ব্যবস্থা করা হচ্ছে। একই সঙ্গে অনিয়মের মাধ্যমে তালিকায় অন্তর্ভুক্ত ব্যক্তিদেরও যাচাই-বাছাই করে বাদ দেয়া হচ্ছে।
রোববার (৩০ আগস্ট) জাতীয় সংসদে মেহেরপুর-২ আসনের বিরোধী দলের সদস্য মো. নাজমুল হুদার এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্তির জন্য আবেদন গ্রহণ করা হচ্ছে। যাচাই-বাছাইয়ে আবেদনকারীরা প্রকৃত মুক্তিযোদ্ধা হিসেবে প্রমাণিত হলে তাদের তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।
তিনি আরও বলেন, ফ্যাসিবাদের ১৮ বছরে বিরোধী দলের রাজনীতির কারণে অনেক প্রকৃত মুক্তিযোদ্ধা তালিকা থেকে বাদ পড়েছেন। আবার অনেকে বিভিন্ন কারণে তালিকাভুক্ত হতে পারেননি।
অন্যদিকে, মুক্তিযোদ্ধা না হয়েও অনিয়মের মাধ্যমে যারা তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন, তাদের বিষয়েও যাচাই-বাছাই চলছে। অমুক্তিযোদ্ধা হিসেবে প্রমাণিত ব্যক্তিদের নাম তালিকা থেকে বাদ দেয়া হচ্ছে এবং ইতোমধ্যে অনেকের নাম বাদ দেয়া হয়েছে।
মন্ত্রী বলেন, প্রকৃত ও নির্ভুল মুক্তিযোদ্ধা তালিকা প্রণয়ন সরকারের অন্যতম লক্ষ্য। এজন্য প্রকৃত মুক্তিযোদ্ধাদের স্বীকৃতি দেয়ার পাশাপাশি অনিয়মের মাধ্যমে তালিকাভুক্ত ব্যক্তিদের বাদ দেয়ার কার্যক্রমও চলছে।
যুবায়ের/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।