রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনসহ দেশের ১১টি সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (৩০ আগস্ট) এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়।
পুনর্নির্ধারিত আসনগুলো হলো—ঠাকুরগাঁও-১, বগুড়া-২, পিরোজপুর-১, ময়মনসিংহ-১০, ব্রাহ্মণবাড়িয়া-৩ ও ৪, কুমিল্লা-৩, লক্ষ্মীপুর-২ ও ৩, চট্টগ্রাম-২ এবং কক্সবাজার-১।
গেজেট অনুযায়ী, ঠাকুরগাঁও-১ আসনে সদর উপজেলার সঙ্গে রুহিয়া ও ভুল্লী উপজেলা যুক্ত হয়েছে। বগুড়া-২ আসনে শিবগঞ্জের সঙ্গে মোকামতলা উপজেলা এবং ময়মনসিংহ-১০ আসনে গফরগাঁওয়ের সঙ্গে দক্ষিণ গফরগাঁও উপজেলা অন্তর্ভুক্ত করা হয়েছে।
এ ছাড়া কুমিল্লা-৩ আসনে মুরাদনগরের সঙ্গে বাঙ্গরা, চট্টগ্রাম-২ আসনে ফটিকছড়ির সঙ্গে ফটিকছড়ি উত্তর এবং কক্সবাজার-১ আসনে মাতামুহুরী উপজেলা যুক্ত হয়েছে।
যুবায়ের/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।