সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
প্রায় ৩ দিন পর চালু হলো বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটসাইবার হামলার শিকার জনতা ব্যাংকের ওয়েবসাইট‘ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে পতিত ফ্যাসিস্ট শক্তি’ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বহিরাগতদের এলাকা ছাড়ার নির্দেশ ইসিরডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যুপাহাড়সম ব্যর্থতা ঢাকতে বিরোধীদের ওপর দায় চাপাচ্ছে সরকার: জামায়াত আমিরতিন দশকের রেকর্ড পতন ভারতের বন্ডবাজারে, চাপে অর্থনীতিইরানে আজই হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, ইঙ্গিত ট্রাম্পেরতেল ছড়িয়ে পড়ার আশঙ্কা, রাস আল-খাইমাহর সব সৈকত বন্ধ ঘোষণাপদ্মা ব্যারেজের উদ্বোধন জানুয়ারি-ফেব্রুয়ারিতে: পানিসম্পদমন্ত্রীপাবনায় শিশু কলি হত্যা: অভিযুক্তের বাড়ি গুঁড়িয়ে এবার মাটি লুটডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৯৮, মামলা ৪১দিনভর উত্তেজনার পর রাতে দাফন সাঈদীর মামলার বাদীরবাল্যবিবাহ ও ইভটিজিং ঠেকাতে শিক্ষাপ্রতিষ্ঠানে সভা করা হবে: প্রতিমন্ত্রী১ নভেম্বর থেকে খুলছে সেন্টমার্টিন, পর্যটক প্রবেশে থাকছে সীমা‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্য, সেই যুবক ৭ দিনের রিমান্ডে

নেপাল-তিব্বতে বন্যায় নিহত বেড়ে ৮১০, নিখোঁজ ৩ হাজারের বেশি

নেপাল-তিব্বতে বন্যায় নিহত বেড়ে ৮১০, নিখোঁজ ৩ হাজারের বেশি
নেপাল-তিব্বতে বন্যায় নিহত বেড়ে ৮১০, নিখোঁজ ৩ হাজারের বেশি
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ৩১, ২০২৬ ১০:৪০ পূর্বাহ্ন

নেপাল ও চীনের তিব্বত সীমান্তে ভয়াবহ আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৮১০ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে নেপালে ৭৯৪ জন এবং তিব্বতে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। দুই এলাকায় এখনো তিন হাজারের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন।

নেপালে নিখোঁজ রয়েছেন আড়াই হাজারের বেশি মানুষ। নিখোঁজদের মধ্যে শত শত মানুষ বিভিন্ন জলবিদ্যুৎ প্রকল্পের কর্মী বলে ধারণা করা হচ্ছে। তিব্বতে আরও ৫৪৬ জন নিখোঁজ রয়েছেন, যাদের মধ্যে ২৬১ জন বিদেশি নাগরিক।

নেপালের ভোতেকোশি নদীর পানি বাড়তে থাকায় নতুন করে বন্যার সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। চীনের কাছ থেকে উজানে পানির প্রবাহ বাড়ার তথ্য পাওয়ার পর এ সতর্কতা জারি করা হয়।

বন্যাকবলিত বিভিন্ন এলাকায় এখনো উদ্ধার অভিযান চলছে। ত্রিশুলি-৩এ জলবিদ্যুৎ কেন্দ্রে উদ্ধারকারীরা ভেতরে প্রবেশের জন্য একটি পথ তৈরি করলেও এখন পর্যন্ত কোনো সাড়া পাওয়া যায়নি।

তিব্বতের শিগাতসে এলাকাতেও নিখোঁজদের উদ্ধারে অভিযান চলছে। তবে উদ্ধারকারীরা এখনো কাউকে জীবিত খুঁজে পাননি বলে জানিয়েছে বিবিসি।

যুবায়ের/মি.

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।