সোমবার, ৩১ আগস্ট, ২০২৬ English
English
সর্বশেষ
বিলিয়ন ডলারের বোয়িং কিনছে বাংলাদেশ, ‘অসাধারণ চুক্তি’ বললেন গোরনেপাল-তিব্বতে বন্যায় নিহত বেড়ে ৮১০, নিখোঁজ ৩ হাজারের বেশিমক্কা প্রতিরক্ষা চুক্তির প্রথম বৈঠক তুরস্কেমোমের ক্যাপসুলে ১১ কোটি রুপির স্বর্ণ, ৫ বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬নেপালে পাহাড়ি ঢলে প্রাণহানি বেড়ে ৯০৩, নিখোঁজ ৪ হাজার ২৪৭লেস্টার সিটি ছেড়ে শেফিল্ড ইউনাইটেডে যাচ্ছেন হামজারাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪১৬, মামলা ৩০বগুড়ায় হৃদয় হত্যা মামলায় ২ জনের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবনদেড় বছর বন্ধ আশুগঞ্জ সার কারখানা চালুর দাবিতে মহাসড়ক অবরোধতিন মাসের নিষেধাজ্ঞা শেষে মঙ্গলবার খুলছে সুন্দরবনবগুড়ায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিতআইফোনের জন্য সন্তান বিক্রি, শেষ পর্যন্ত শিশু উদ্ধারশিশু আছিয়া হত্যা: আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহালসালমানের পক্ষে ট্রাইব্যুনালে লড়তে বিদেশি আইনজীবীর আবেদনমালয়েশিয়ায় কর্মী পাঠানো: ক্ষতিগ্রস্ত ১৭,৭৭৭ জনকে অগ্রাধিকার দেয়ার নির্দেশ

বগুড়ায় হৃদয় হত্যা মামলায় ২ জনের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন

বগুড়ায় হৃদয় হত্যা মামলায় ২ জনের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন
বগুড়ায় হৃদয় হত্যা মামলায় ২ জনের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ৩১, ২০২৬ ০১:০৩ অপরাহ্ন

বগুড়া মহানগরের কৈপাড়া এলাকায় চাঁদার দাবিতে ব্যবসায়ী রাগিবুল হাসান হৃদয় হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (৩১ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে বগুড়ার অতিরিক্ত জেলা জজ-৫ আদালতের বিচারক কৌশিক আহমেদ খোন্দকার এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন সাদ্দাম হোসেন স্বাধীন ও মো. রাব্বি। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন আশিক, শাকিল ও মতিন।

রায়ে পাঁচ আসামির প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে। জরিমানার অর্ধেক টাকা হৃদয়ের সন্তানের কাছে এবং বাকি অর্ধেক রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২১ সালের ২০ জুলাই সন্ধ্যায় কৈপাড়া পুকুরপাড় এলাকায় হৃদয়ের ব্যবসাপ্রতিষ্ঠানে চাঁদার দাবিতে হামলা চালান আসামিরা। চাঁদা না পেয়ে তারা ধারালো অস্ত্র দিয়ে হৃদয়কে কুপিয়ে আহত করেন। ছেলেকে রক্ষা করতে এগিয়ে গেলে তার বাবা মামুনুর রশিদকেও কুপিয়ে আহত করা হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদয়ের মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের মা আয়েশা সিদ্দিকা বাদী হয়ে মামলা করেন।

সজল শেখ

বগুড়া জেলা প্রতিনিধি

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।