সোমবার, ৩১ আগস্ট, ২০২৬ English
English
সর্বশেষ
বিলিয়ন ডলারের বোয়িং কিনছে বাংলাদেশ, ‘অসাধারণ চুক্তি’ বললেন গোরনতুন পে-স্কেল উঠছে মন্ত্রিসভায়, চার ধাপে বাড়তে পারে বেতনসীমান্তে চোরাচালান ও সীমান্ত হত্যা বন্ধে বিজিবিকে রাষ্ট্রপতির নির্দেশস্থানীয় সরকার নির্বাচন সামনে, চূড়ান্ত ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার‘ইসলাম শ্রেষ্ঠ’ মন্তব্যে কর্ণাটকের মন্ত্রীর পদত্যাগ দাবি বিজেপিরনেপাল-তিব্বতে বন্যায় নিহত বেড়ে ৮১০, নিখোঁজ ৩ হাজারের বেশিমক্কা প্রতিরক্ষা চুক্তির প্রথম বৈঠক তুরস্কেমোমের ক্যাপসুলে ১১ কোটি রুপির স্বর্ণ, ৫ বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬নেপালে পাহাড়ি ঢলে প্রাণহানি বেড়ে ৯০৩, নিখোঁজ ৪ হাজার ২৪৭লেস্টার সিটি ছেড়ে শেফিল্ড ইউনাইটেডে যাচ্ছেন হামজারাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪১৬, মামলা ৩০রংপুরে ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধের ডোপ টেস্টে মাদকের অস্তিত্ব নেইবগুড়ায় হৃদয় হত্যা মামলায় ২ জনের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবনদেড় বছর বন্ধ আশুগঞ্জ সার কারখানা চালুর দাবিতে মহাসড়ক অবরোধতিন মাসের নিষেধাজ্ঞা শেষে মঙ্গলবার খুলছে সুন্দরবনবগুড়ায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিতআইফোনের জন্য সন্তান বিক্রি, শেষ পর্যন্ত শিশু উদ্ধারবাংলাদেশিকে গুলি করে হত্যা, পরে নিজের মাথায় গুলি চালিয়ে সৌদি যুবকের আত্মহত্যাশিশু আছিয়া হত্যা: আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহালসালমানের পক্ষে ট্রাইব্যুনালে লড়তে বিদেশি আইনজীবীর আবেদনমালয়েশিয়ায় ক্ষতিগ্রস্ত ১০ হাজার কর্মীকে বিনা খরচে পাঠানোর উদ্যোগ

সীমান্তে চোরাচালান ও সীমান্ত হত্যা বন্ধে বিজিবিকে রাষ্ট্রপতির নির্দেশ

সীমান্তে চোরাচালান ও সীমান্ত হত্যা বন্ধে বিজিবিকে রাষ্ট্রপতির নির্দেশ
সীমান্তে চোরাচালান ও সীমান্ত হত্যা বন্ধে বিজিবিকে রাষ্ট্রপতির নির্দেশ
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ৩১, ২০২৬ ০৩:০৬ অপরাহ্ন

সীমান্তে চোরাচালান, মাদকপাচার, পুশ ইন ও সীমান্ত হত্যা বন্ধে আরও কার্যকর ব্যবস্থা নিতে বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (৩১ আগস্ট) দুপুরে বঙ্গভবনে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রপতি এ আহ্বান জানান।

সাক্ষাৎকালে বিজিবি মহাপরিচালক বাহিনীর সার্বিক কার্যক্রম এবং সীমান্তে নজরদারি বাড়াতে অত্যাধুনিক ড্রোন ও আধুনিক প্রযুক্তি সংযোজনের উদ্যোগ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

রাষ্ট্রপতি বলেন, সীমান্তে চোরাচালান, মাদক ও মানবপাচার বন্ধে বিজিবির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সীমান্ত সুরক্ষায় অত্যাধুনিক প্রযুক্তি সংযোজনের উদ্যোগের প্রশংসা করে এ বিষয়ে বিজিবিকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন তিনি।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সচিবসহ বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

যুবায়ের/মি.

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।