সোমবার, ৩১ আগস্ট, ২০২৬ English
English
সর্বশেষ
বিলিয়ন ডলারের বোয়িং কিনছে বাংলাদেশ, ‘অসাধারণ চুক্তি’ বললেন গোরনতুন পে-স্কেল উঠছে মন্ত্রিসভায়, চার ধাপে বাড়তে পারে বেতনসীমান্তে চোরাচালান ও সীমান্ত হত্যা বন্ধে বিজিবিকে রাষ্ট্রপতির নির্দেশস্থানীয় সরকার নির্বাচন সামনে, চূড়ান্ত ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার‘ইসলাম শ্রেষ্ঠ’ মন্তব্যে কর্ণাটকের মন্ত্রীর পদত্যাগ দাবি বিজেপিরভারতে চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২নেপাল-তিব্বতে বন্যায় নিহত বেড়ে ৮১০, নিখোঁজ ৩ হাজারের বেশিমক্কা প্রতিরক্ষা চুক্তির প্রথম বৈঠক তুরস্কেমোমের ক্যাপসুলে ১১ কোটি রুপির স্বর্ণ, ৫ বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬নেপালে পাহাড়ি ঢলে প্রাণহানি বেড়ে ৯০৩, নিখোঁজ ৪ হাজার ২৪৭লেস্টার সিটি ছেড়ে শেফিল্ড ইউনাইটেডে যাচ্ছেন হামজারাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪১৬, মামলা ৩০রংপুরে ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধের ডোপ টেস্টে মাদকের অস্তিত্ব নেইবগুড়ায় হৃদয় হত্যা মামলায় ২ জনের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবনদেড় বছর বন্ধ আশুগঞ্জ সার কারখানা চালুর দাবিতে মহাসড়ক অবরোধতিন মাসের নিষেধাজ্ঞা শেষে মঙ্গলবার খুলছে সুন্দরবনবগুড়ায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিতআইফোনের জন্য সন্তান বিক্রি, শেষ পর্যন্ত শিশু উদ্ধারবাংলাদেশিকে গুলি করে হত্যা, পরে নিজের মাথায় গুলি চালিয়ে সৌদি যুবকের আত্মহত্যাশিশু আছিয়া হত্যা: আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহালসালমানের পক্ষে ট্রাইব্যুনালে লড়তে বিদেশি আইনজীবীর আবেদনমালয়েশিয়ায় ক্ষতিগ্রস্ত ১০ হাজার কর্মীকে বিনা খরচে পাঠানোর উদ্যোগ

‘ইসলাম শ্রেষ্ঠ’ মন্তব্যে কর্ণাটকের মন্ত্রীর পদত্যাগ দাবি বিজেপির

‘ইসলাম শ্রেষ্ঠ’ মন্তব্যে কর্ণাটকের মন্ত্রীর পদত্যাগ দাবি বিজেপির
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ৩১, ২০২৬ ০৩:৪৭ অপরাহ্ন

ইসলামকে ‘অন্য ধর্মের চেয়ে শ্রেষ্ঠ মন্তব্য করায় কর্ণাটকের উচ্চশিক্ষামন্ত্রী বাসবরাজ রায়ারেড্ডির পদত্যাগ দাবি করেছে বিরোধী দল বিজেপি। একই সঙ্গে মন্তব্যের জন্য হিন্দু সম্প্রদায়ের কাছে ক্ষমা চাওয়ারও দাবি জানিয়েছে দলটি।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, কোপ্পাল জেলার কুকনুরে বক্তব্য দেয়ার সময় রায়ারেড্ডি ইসলামকে মহান ও মানবিক ধর্ম হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন, ইসলাম বিজ্ঞানভিত্তিক এবং মানুষকে কীভাবে জীবনযাপন করতে হয়, তা শেখায়।

এরপর তিনি বলেন, ‘ইসলাম অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ, কারণ এটি মানবতা দিয়ে শুরু হয়েছে। এ মন্তব্যের পরই বিজেপির পক্ষ থেকে তার পদত্যাগের দাবি ওঠে।

কর্ণাটক বিজেপির সভাপতি আর অশোক মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমারের কাছে মন্ত্রীর বক্তব্যের ব্যাখ্যা দাবি করেন। তিনি বলেন, রায়ারেড্ডিকে বক্তব্য প্রত্যাহার করে হিন্দু সম্প্রদায়ের কাছে ক্ষমা চাইতে হবে। তা না হলে তাকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দিতে হবে।

বিজেপির মুখপাত্র অশোক গৌড়াও মন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে অভিযোগ করেন, কংগ্রেস সরকার ভোটারদের তুষ্ট করার চেষ্টা করছে।

রায়ারেড্ডি চলতি মাসের শুরুতে ডি কে শিবকুমারের মন্ত্রিসভায় উচ্চশিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। এর আগে তিনি সাবেক মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার অর্থ উপদেষ্টা ছিলেন।

যুবায়ের/মি.

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।