সোমবার, ৩১ আগস্ট, ২০২৬ English
English
সর্বশেষ
বিলিয়ন ডলারের বোয়িং কিনছে বাংলাদেশ, ‘অসাধারণ চুক্তি’ বললেন গোরস্থানীয় সরকার নির্বাচন সামনে, চূড়ান্ত ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজারনতুন পে-স্কেল উঠছে মন্ত্রিসভায়, চার ধাপে বাড়তে পারে বেতনসীমান্তে চোরাচালান ও সীমান্ত হত্যা বন্ধে বিজিবিকে রাষ্ট্রপতির নির্দেশইরানকে কঠোর জবাবের হুঁশিয়ারি সংযুক্ত আরব আমিরাতের‘ইসলাম শ্রেষ্ঠ’ মন্তব্যে কর্ণাটকের মন্ত্রীর পদত্যাগ দাবি বিজেপিরভারতে চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২নেপাল-তিব্বতে বন্যায় নিহত বেড়ে ৮১০, নিখোঁজ ৩ হাজারের বেশিমক্কা প্রতিরক্ষা চুক্তির প্রথম বৈঠক তুরস্কেমোমের ক্যাপসুলে ১১ কোটি রুপির স্বর্ণ, ৫ বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬নেপালে পাহাড়ি ঢলে প্রাণহানি বেড়ে ৯০৩, নিখোঁজ ৪ হাজার ২৪৭লেস্টার সিটি ছেড়ে শেফিল্ড ইউনাইটেডে যাচ্ছেন হামজারাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪১৬, মামলা ৩০পদ্মা সেতুর ঢালে বাস উল্টে আহত ৮ঢাকা-১৩ আসনে ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে ব্যবস্থাবগুড়ায় হৃদয় হত্যা মামলায় ২ জনের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবনদেড় বছর বন্ধ আশুগঞ্জ সার কারখানা চালুর দাবিতে মহাসড়ক অবরোধতিন মাসের নিষেধাজ্ঞা শেষে মঙ্গলবার খুলছে সুন্দরবনবগুড়ায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিতআইফোনের জন্য সন্তান বিক্রি, শেষ পর্যন্ত শিশু উদ্ধারবাংলাদেশিকে গুলি করে হত্যা, পরে নিজের মাথায় গুলি চালিয়ে সৌদি যুবকের আত্মহত্যারংপুরে ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধের ডোপ টেস্টে মাদকের অস্তিত্ব নেইশিশু আছিয়া হত্যা: আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহালসালমানের পক্ষে ট্রাইব্যুনালে লড়তে বিদেশি আইনজীবীর আবেদনমালয়েশিয়ায় ক্ষতিগ্রস্ত ১০ হাজার কর্মীকে বিনা খরচে পাঠানোর উদ্যোগ

পদ্মা সেতুর ঢালে বাস উল্টে আহত ৮

পদ্মা সেতুর ঢালে বাস উল্টে আহত ৮
পদ্মা সেতুর ঢালে বাস উল্টে আহত ৮
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ৩১, ২০২৬ ০৫:১২ অপরাহ্ন

মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মা সেতুর মাওয়া প্রান্তের ঢাকামুখী র‌্যাম্পে নিয়ন্ত্রণ হারিয়ে ‘নিউ গ্রীন লাইন এক্সপ্রেস পরিবহনের একটি যাত্রীবাহী বাস উল্টে আটজন আহত হয়েছেন। সোমবার (৩১ আগস্ট) দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস জানায়, মাগুরা থেকে ঢাকাগামী বাসটি সেতুর ঢাল থেকে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের রেলিংয়ে ধাক্কা দেয়। পরে বাসটি উল্টে যায়।

খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি দল ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে। পরে তাদের ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

আহতদের মধ্যে মাগুরার সাইফুল্লাহ (৮০), লুৎফর (৬৩), চুয়াডাঙ্গার রেবেকা খাতুন (৪০), নূর ইসলাম (৪৬), রশিদা (৪০), মাগুরার ৭ বছরের ফাতেমা, শ্রীপুরের সাইফ (২৩) ও ফরিদপুরের আরাফাত (১৩) রয়েছেন।

পদ্মা সেতু উত্তর থানার ওসি আক্তার হোসেন জানান, বাসটি অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ে ধাক্কা লেগে উল্টে যায়। দুর্ঘটনার পর কিছু সময় ওই এলাকায় যান চলাচল ধীরগতির ছিল।

যুবায়ের/মি.

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।