ঢাকা-১৩ আসনে ব্যাটারিচালিত অটোরিকশার অবৈধ চলাচল বন্ধে অভিযান চালানো হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগের পর প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ও ওই আসনের সংসদ সদস্য ববি হাজ্জাজের নির্দেশে সোমবার (৩১ আগস্ট) এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে বিপুলসংখ্যক ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। পাশাপাশি অবৈধভাবে ব্যাটারি চার্জিংয়ে ব্যবহৃত সরঞ্জাম ও বৈদ্যুতিক সংযোগ অপসারণ করা হয়েছে।
মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত শনিবার ঢাকা-১৩ আসনের টাউন হল সভায় স্থানীয় বাসিন্দারা যানজট ও ব্যাটারিচালিত অটোরিকশার অবাধ চলাচল নিয়ে অভিযোগ করেন। পরে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন ববি হাজ্জাজ।
তিনি বলেন, জনগণের অভিযোগকে গুরুত্ব দিয়ে ঢাকা-১৩ এলাকায় যান চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনা ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা অব্যাহত থাকবে।
যুবায়ের/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।