সংযুক্ত আরব আমিরাতের জলসীমায় ইরানি ড্রোন অনুপ্রবেশের ঘটনায় ইরানকে কঠোর জবাব দেয়ার হুঁশিয়ারি দিয়েছে ইউএই।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় ঘটনাটিকে ‘বিপজ্জনক উত্তেজনা বৃদ্ধি’ হিসেবে উল্লেখ করে জাতীয় সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় যেকোনো বৈরী আচরণের বৈধ জবাব দেয়ার অধিকার সংরক্ষণের কথা জানিয়েছে।
ইরান দাবি করেছে, তারা সংযুক্ত আরব আমিরাতের আল মেনহাদ বিমানঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে। তবে আবুধাবি এ দাবি ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে। দেশটির দাবি, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জলসীমার ওপরই ড্রোন হামলা প্রতিহত করেছে।
যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান সামরিক উত্তেজনার মধ্যে এ ঘটনা উপসাগরীয় অঞ্চলে নতুন করে সংঘাতের আশঙ্কা তৈরি করেছে।
যুবায়ের/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।