প্রধানমন্ত্রী তারেক রহমানের সব ভালো কাজ কিছু খারাপ লোকের কথায় ও কাজে নষ্ট হয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধানমন্ত্রীর পাশে বসে তাকে সতর্ক করে মির্জা আব্বাস বলেন, বিএনপি ও প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হচ্ছে, ভবিষ্যতেও হবে। তাই তাকে সাবধান থাকতে হবে।
তিনি বলেন, দলের অনেক নেতা-কর্মী প্রধানমন্ত্রীর সামনে ভালো কথা বললেও বাইরে ভিন্ন কথা বলেন। এ বিষয়ে সতর্ক থাকার পাশাপাশি নেতা-কর্মীদের কাছ থেকে সঠিক তথ্য নেয়ার আহ্বান জানান তিনি।
কান্নাজড়িত কণ্ঠে মির্জা আব্বাস বলেন, তিনি বিএনপিকে অনেক ভালোবাসেন এবং দলের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।