স্থানীয় সরকার নির্বাচনের তফসিলের আগে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল দেয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। রোববার (৬ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আইন অনুযায়ী ৯০ দিনের মধ্যে ঠাকুরগাঁও-১ আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে। এ জন্য পোস্টাল ব্যালটসহ প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে কমিশন।
স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও বিতর্কমুক্ত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়া হবে জানিয়ে ইসি মাছউদ বলেন, সব ভোটকেন্দ্র সিসি ক্যামেরার আওতায় আনা হবে। পাশাপাশি পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে।
এর আগে নতুন রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আসনটি শূন্য ঘোষণা করা হয়। ফলে আসনটিতে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
যুবায়ের/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।