বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
সাগরে লঘুচাপের আভাস, টানা বৃষ্টির পূর্বাভাসনেপাল নির্বাচন কমিশনের প্রতিনিধি দলের সঙ্গে ইসির বৈঠককুষ্টিয়ায় ৬ হত্যা মামলায় হানিফসহ ৪ আসামির যুক্তিতর্ক শেষ, রায় যেকোনো দিননগর জনস্বাস্থ্য সুরক্ষায় প্রকল্প দ্রুত বাস্তবায়নের তাগিদ প্রতিমন্ত্রীরবাংলাদেশে ৩৪ লাখ শিশুকে হাম-রুবেলার টিকা, সহায়তায় যুক্তরাষ্ট্রএকনেকে অনুমোদন পেল ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্পএমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুরসম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে জামায়াত আমিরজেট ফুয়েলের দাম আবারও বাড়াল বিইআরসিদিল্লিতে আবারও পাঁচতলা ভবন ধসবাংলাদেশি দাবি করে কাশ্মীর থেকে ১৫০ জনকে নেয়া হলো পশ্চিমবঙ্গেজাপানে মার্কিন সেনাদের ওপর এক মাসের কারফিউমক্কা প্রতিরক্ষা জোট সক্রিয়, সৌদিতে দ্রুত সামরিক মোতায়েনের সিদ্ধান্তপশ্চিমবঙ্গের নাম বদলের উদ্যোগ, বিধানসভায় বিল আনছে বিজেপিতেলবাহী জাহাজে ইউক্রেনের ড্রোন হামলা, উদ্ধার ২৩ ভারতীয় নাবিকপুতিনের জন্মদিনে ইউক্রেনজুড়ে রুশ হামলা, নিহত ১৫অটোক্যাটালাইসিস আবিষ্কারে রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানীনয়াদিল্লিতে মোদি ও সেনাপ্রধানের সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠকজয় দিয়ে মেসিকে বিদায় জানাল আর্জেন্টিনাকুমিল্লায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরে জনবল সংকট, ব্যাহত অভিযানশাহজাদপুরে মামলার বাদীর বিরুদ্ধেই গ্রেপ্তারি পরোয়ানাস্রোতের অজুহাতে ফেরি বন্ধ, নাজিরগঞ্জ-ধাওয়াপাড়া রুটে দুর্ভোগআশুলিয়ায় ৩৪ লাখ টাকার গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার‘ভোটাররা নির্বিঘ্নে ভোট দিলে জয়ী হবেন দেলাওয়ার’, জামায়াতের আশাবগুড়ায় শতাধিক শিক্ষার্থীর হাতে বিনামূল্যে বাইসাইকেলঝিনাইগাতীতে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলনশাপলা চত্বর মামলায় অভিযোগ গঠন পিছিয়ে ১ নভেম্বর

সৌদিতে মৃত্যুদণ্ডের মুখে শ্রীলঙ্কান তরুণ, ক্ষমার জন্য পরিবারের আকুতি

সৌদিতে মৃত্যুদণ্ডের মুখে শ্রীলঙ্কান তরুণ, ক্ষমার জন্য পরিবারের আকুতি
সৌদিতে মৃত্যুদণ্ডের মুখে শ্রীলঙ্কান তরুণ, ক্ষমার জন্য পরিবারের আকুতি
সর্বশেষ উপলব্ধ: অক্টোবর ০৬, ২০২৬ ০১:০৫ অপরাহ্ন

সৌদি আরবে ইসলাম ও মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে অবমাননার অভিযোগে ২৪ বছর বয়সী শ্রীলঙ্কান তরুণ আনোজন শিবরাসার মৃত্যুদণ্ডের সাজা বহাল রয়েছে। তার পরিবার সৌদি কর্তৃপক্ষের কাছে ক্ষমা করে তাকে দেশে ফিরিয়ে দেয়ার আবেদন জানিয়েছে।

শ্রীলঙ্কার গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি মন্তব্যকে কেন্দ্র করে আনোজনের বিরুদ্ধে মামলা হয়। অভিযোগ রয়েছে, একটি হিন্দু দেবতাকে নিয়ে অবমাননাকর মন্তব্যের জবাবে তিনি তামিল ভাষায় মহানবী (সা.)-কে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। পরে মন্তব্যটি মুছে দিয়ে ভিডিও বার্তায় ক্ষমা চান তিনি।

জুলাইয়ে তাকে গ্রেপ্তার করে সৌদি কর্তৃপক্ষ। প্রথমে আল-আহসা ফৌজদারি আদালত তাকে পাঁচ বছরের কারাদণ্ড ও ৩০ লাখ সৌদি রিয়াল জরিমানা করেন। পরে আপিলের পর সৌদি প্রসিকিউটররা সাইবার অপরাধ আইনের পরিবর্তে শরিয়াহ আইনে মামলা পরিচালনার আবেদন করেন। ১৭ সেপ্টেম্বর আপিল আদালত তা মঞ্জুর করলে তার সাজা মৃত্যুদণ্ডে উন্নীত হয়।

আনোজনের পরিবার জানিয়েছে, ২৮ সেপ্টেম্বরের পর থেকে তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। তার ভাই হামসিদান শিবরাসা বলেন, বিষয়টি সৌদি কর্তৃপক্ষ ও দূতাবাসকে জানানো হলেও এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।

আনোজনকে ক্ষমা করাতে কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে শ্রীলঙ্কা সরকার। ২১ সেপ্টেম্বর প্রেসিডেন্ট আনুরা কুমারা দিসানায়েকের সঙ্গে দেখা করে পরিবারটি বিষয়টি জানায়। প্রেসিডেন্ট সাধারণ ক্ষমা আদায়ে সর্বোচ্চ চেষ্টা করার আশ্বাস দিয়েছেন।

এদিকে আনোজনের মামলায় আইনি সহায়তা দিতে চলতি সপ্তাহে সৌদি আরব যাচ্ছে শ্রীলঙ্কার চার সদস্যের একটি আইনজীবী দল। সৌদি কর্তৃপক্ষ এখনো মৃত্যুদণ্ড কার্যকরের কোনো সময়সূচি প্রকাশ করেনি।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।