বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
সাগরে লঘুচাপের আভাস, টানা বৃষ্টির পূর্বাভাসনেপাল নির্বাচন কমিশনের প্রতিনিধি দলের সঙ্গে ইসির বৈঠককুষ্টিয়ায় ৬ হত্যা মামলায় হানিফসহ ৪ আসামির যুক্তিতর্ক শেষ, রায় যেকোনো দিননগর জনস্বাস্থ্য সুরক্ষায় প্রকল্প দ্রুত বাস্তবায়নের তাগিদ প্রতিমন্ত্রীরবাংলাদেশে ৩৪ লাখ শিশুকে হাম-রুবেলার টিকা, সহায়তায় যুক্তরাষ্ট্রএকনেকে অনুমোদন পেল ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্পএমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুরসম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে জামায়াত আমিরজেট ফুয়েলের দাম আবারও বাড়াল বিইআরসিদিল্লিতে আবারও পাঁচতলা ভবন ধসবাংলাদেশি দাবি করে কাশ্মীর থেকে ১৫০ জনকে নেয়া হলো পশ্চিমবঙ্গেজাপানে মার্কিন সেনাদের ওপর এক মাসের কারফিউমক্কা প্রতিরক্ষা জোট সক্রিয়, সৌদিতে দ্রুত সামরিক মোতায়েনের সিদ্ধান্তপশ্চিমবঙ্গের নাম বদলের উদ্যোগ, বিধানসভায় বিল আনছে বিজেপিতেলবাহী জাহাজে ইউক্রেনের ড্রোন হামলা, উদ্ধার ২৩ ভারতীয় নাবিকপুতিনের জন্মদিনে ইউক্রেনজুড়ে রুশ হামলা, নিহত ১৫অটোক্যাটালাইসিস আবিষ্কারে রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানীনয়াদিল্লিতে মোদি ও সেনাপ্রধানের সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠকজয় দিয়ে মেসিকে বিদায় জানাল আর্জেন্টিনাকুমিল্লায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরে জনবল সংকট, ব্যাহত অভিযানশাহজাদপুরে মামলার বাদীর বিরুদ্ধেই গ্রেপ্তারি পরোয়ানাস্রোতের অজুহাতে ফেরি বন্ধ, নাজিরগঞ্জ-ধাওয়াপাড়া রুটে দুর্ভোগআশুলিয়ায় ৩৪ লাখ টাকার গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার‘ভোটাররা নির্বিঘ্নে ভোট দিলে জয়ী হবেন দেলাওয়ার’, জামায়াতের আশাবগুড়ায় শতাধিক শিক্ষার্থীর হাতে বিনামূল্যে বাইসাইকেলঝিনাইগাতীতে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলনশাপলা চত্বর মামলায় অভিযোগ গঠন পিছিয়ে ১ নভেম্বর

কুমিল্লায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরে জনবল সংকট, ব্যাহত অভিযান

কুমিল্লায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরে জনবল সংকট, ব্যাহত অভিযান
কুমিল্লায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরে জনবল সংকট, ব্যাহত অভিযান
সর্বশেষ উপলব্ধ: অক্টোবর ০৭, ২০২৬ ১০:৪৪ পূর্বাহ্ন

কুমিল্লার ১৪টি উপজেলায় মাদকবিরোধী অভিযান পরিচালনার জন্য ৩৫ জন জনবল নির্ধারিত থাকলেও বর্তমানে দায়িত্ব পালন করছেন ২৭ জন। ফলে জনবল সংকটে জেলার সব উপজেলায় নিয়মিত অভিযান চালানো সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. বজলুর রহমান।

সোমবার (৫ অক্টোবর) কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

বজলুর রহমান বলেন, সীমিত জনবল দিয়ে একসঙ্গে জেলার সব এলাকায় অভিযান পরিচালনা করা কঠিন। এর সঙ্গে কুমিল্লার ১০৫ কিলোমিটার সীমান্ত দিয়ে গাঁজা, ফেনসিডিল, হেরোইনসহ বিভিন্ন মাদক প্রবেশ করছে।

কুবি ও আশপাশের এলাকায় মাদক ও অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণে স্থায়ী পুলিশ ফাঁড়ি বা থানা স্থাপনের প্রস্তাব দেন তিনি। পাশাপাশি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পুলিশ ও বিজিবির সমন্বয়ে যৌথ টিম গঠনের পরামর্শ দেন। সন্ধ্যার পর থেকে রাত ১০টা পর্যন্ত নিয়মিত টহলের প্রস্তাবও দেন তিনি।

তিনি বলেন, শুধু আইন প্রয়োগ করে মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয়; মাদকের চাহিদা কমাতে সামাজিকভাবে সবাইকে সম্পৃক্ত করতে হবে।

বজলুর রহমানের তথ্য অনুযায়ী, মেট্রোপলিটন এলাকার বাইরে একক জেলা হিসেবে কুমিল্লায় বেসরকারি মাদকাসক্তি নিরাময়কেন্দ্রের সংখ্যা সবচেয়ে বেশি। বর্তমানে জেলায় এমন ১৩টি কেন্দ্র রয়েছে।

সভায় বক্তারা কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় মাদকসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর সমন্বিত কার্যক্রম জোরদারের ওপর গুরুত্ব দেন।

কুবি প্রতিনিধি

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।