রবিবার, ১১ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
স্কুলছাত্রী তাজমিনকে ধর্ষণ করে শ্বাসরোধে হত্যা, গ্রেপ্তার অটোরিকশাচালক‘কারও ওপর নির্ভরশীল নয়, মর্যাদার সঙ্গে অংশীদার হতে চায় বাংলাদেশ’প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ‘স্বৈরশাসক’ মোদি, যুবসমাজকে ভয় পান: অভিজিৎ দীপকেসংখ্যালঘু-সংখ্যাগুরু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহদী আমিনপ্রশ্নপত্র ফাঁসের অভিযোগে যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা স্থগিতপ্রশ্ন ফাঁসের অভিযোগে স্থগিত নিয়োগ পরীক্ষা ১৬ অক্টোবরচার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান২০৩০ সালের মধ্যে ২৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যদিল্লিতে ধর্না থেকে মমতা ব্যানার্জিকে আটক করল পুলিশদিল্লিতে সিজেপি নেতাদের আটকের পর মিছিলের নেতৃত্বে যোগেন্দ্র যাদব, নেহা বোরাদিল্লিতে মিছিল থেকে আটক নেহা বোরা, দীপঙ্কর ভট্টাচার্যসহ চার নেতাবিক্ষোভ ঘিরে ধরপাকড়, পরিচয়পত্র দেখিয়েও আটক সাংবাদিকেরাদিল্লিতে বিক্ষোভ ঘিরে দেড় হাজারের বেশি আটক, আহত ২ পুলিশপুলিশ হেফাজতে অভিজিৎ, সিজেপির নেতৃত্বে অজিঙ্কা শিন্ডেযন্তর মন্তরে বিক্ষোভ ঠেকাতে দিল্লিতে আটক ৫০০বিক্ষোভে যোগ দিতে যাওয়ার আগে ইউটিউবার ধ্রুব রাঠিকে আটকদিল্লি পৌঁছেই সিজেপির প্রতিষ্ঠাতাসহ তিন নেতা আটকপানামায় ৭.৭ মাত্রার ভূমিকম্প, ধসে পড়েছে ভবন-সড়কআম্বানিকে ‘প্রধানমন্ত্রী’ বলে কটাক্ষ করলেন ইলন মাস্কদিল্লিতে বিক্ষোভ ঠেকাতে ট্রেন বাতিল, বন্ধ ৫৭ মেট্রো স্টেশনরিভিউ নেননি শান্ত, পরে রিপ্লেতে ধরা পড়ল স্পাইকসমঝোতা না হলে আদালতে হাজির হতে হবে অমিতাভ বচ্চনকেএবার মুম্বাইয়ে আটক বলিউড অভিনেতা ইমরান খানবাংলাদেশি কৃষককে গুলি, কুষ্টিয়া সীমান্ত থেকে ভারতীয় নাগরিক আটক

যন্তর মন্তরে বিক্ষোভ ঠেকাতে দিল্লিতে আটক ৫০০

যন্তর মন্তরে বিক্ষোভ ঠেকাতে দিল্লিতে আটক ৫০০
যন্তর মন্তরে বিক্ষোভ ঠেকাতে দিল্লিতে আটক ৫০০
সর্বশেষ উপলব্ধ: অক্টোবর ১০, ২০২৬ ১১:৫৭ পূর্বাহ্ন

ভারতের নির্বাচন কমিশনের বিরুদ্ধে ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভ ঘিরে দিল্লিতে প্রায় ৫০০ জনকে আটক করেছে পুলিশ। শনিবার (১০ অক্টোবর) বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। বিক্ষোভ ঘিরে নিরাপত্তা জোরদার করার পাশাপাশি বন্ধ রাখা হয়েছে ৪৬টি মেট্রো স্টেশন। খবর এশিয়ান নিউজ ইন্টারন্যাশনালের (এএনআই)।

পুলিশের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, আটক ব্যক্তিদের মধ্যে অন্তত ৫০ জনের বিরুদ্ধে বিভিন্ন অপরাধমূলক রেকর্ড রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নয়াদিল্লি জেলাকে ২০টি প্রশাসনিক অঞ্চলে ভাগ করা হয়েছে। আটক ব্যক্তিদের রাখার জন্য ছয়টি স্টেডিয়াম ও কমিউনিটি সেন্টারকে অস্থায়ী কেন্দ্র হিসেবে নির্ধারণ করেছে কর্তৃপক্ষ।

যন্তর মন্তর ও সংসদ মার্গ এলাকায় ব্যারিকেড বসানো হয়েছে এবং দিল্লির প্রবেশপথগুলোতে তল্লাশি জোরদার করা হয়েছে। গত ২০ জুলাইয়ের বিক্ষোভের পুনরাবৃত্তি ঠেকাতে এ বাড়তি নিরাপত্তা নেয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।