রবিবার, ১১ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
স্কুলছাত্রী তাজমিনকে ধর্ষণ করে শ্বাসরোধে হত্যা, গ্রেপ্তার অটোরিকশাচালক‘কারও ওপর নির্ভরশীল নয়, মর্যাদার সঙ্গে অংশীদার হতে চায় বাংলাদেশ’প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ‘স্বৈরশাসক’ মোদি, যুবসমাজকে ভয় পান: অভিজিৎ দীপকেসংখ্যালঘু-সংখ্যাগুরু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহদী আমিনপ্রশ্নপত্র ফাঁসের অভিযোগে যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা স্থগিতপ্রশ্ন ফাঁসের অভিযোগে স্থগিত নিয়োগ পরীক্ষা ১৬ অক্টোবরচার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান২০৩০ সালের মধ্যে ২৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যদিল্লিতে ধর্না থেকে মমতা ব্যানার্জিকে আটক করল পুলিশদিল্লিতে সিজেপি নেতাদের আটকের পর মিছিলের নেতৃত্বে যোগেন্দ্র যাদব, নেহা বোরাদিল্লিতে মিছিল থেকে আটক নেহা বোরা, দীপঙ্কর ভট্টাচার্যসহ চার নেতাবিক্ষোভ ঘিরে ধরপাকড়, পরিচয়পত্র দেখিয়েও আটক সাংবাদিকেরাদিল্লিতে বিক্ষোভ ঘিরে দেড় হাজারের বেশি আটক, আহত ২ পুলিশপুলিশ হেফাজতে অভিজিৎ, সিজেপির নেতৃত্বে অজিঙ্কা শিন্ডেযন্তর মন্তরে বিক্ষোভ ঠেকাতে দিল্লিতে আটক ৫০০বিক্ষোভে যোগ দিতে যাওয়ার আগে ইউটিউবার ধ্রুব রাঠিকে আটকদিল্লি পৌঁছেই সিজেপির প্রতিষ্ঠাতাসহ তিন নেতা আটকপানামায় ৭.৭ মাত্রার ভূমিকম্প, ধসে পড়েছে ভবন-সড়কআম্বানিকে ‘প্রধানমন্ত্রী’ বলে কটাক্ষ করলেন ইলন মাস্কদিল্লিতে বিক্ষোভ ঠেকাতে ট্রেন বাতিল, বন্ধ ৫৭ মেট্রো স্টেশনরিভিউ নেননি শান্ত, পরে রিপ্লেতে ধরা পড়ল স্পাইকসমঝোতা না হলে আদালতে হাজির হতে হবে অমিতাভ বচ্চনকেএবার মুম্বাইয়ে আটক বলিউড অভিনেতা ইমরান খানবাংলাদেশি কৃষককে গুলি, কুষ্টিয়া সীমান্ত থেকে ভারতীয় নাগরিক আটক

দিল্লি পৌঁছেই সিজেপির প্রতিষ্ঠাতাসহ তিন নেতা আটক

দিল্লি পৌঁছেই সিজেপির প্রতিষ্ঠাতাসহ তিন নেতা আটক
দিল্লি পৌঁছেই সিজেপির প্রতিষ্ঠাতাসহ তিন নেতা আটক
সর্বশেষ উপলব্ধ: অক্টোবর ১০, ২০২৬ ১২:২৩ অপরাহ্ন

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভের আগেই দিল্লি বিমানবন্দর থেকে ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেসহ তিন নেতাকে আটক করেছে পুলিশ। শনিবার (১০ অক্টোবর) মুম্বাই থেকে দিল্লিতে পৌঁছানোর পর তাদের আটক করা হয়। খবর হিন্দুস্তান টাইমসের।

সিজেপির দাবি, আটক অন্য দুই নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা। ভোটার তালিকা সংশোধনের ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশন’ (এসআইআর) প্রক্রিয়ায় ব্যাপক অনিয়মের অভিযোগ তুলে সিইসির পদত্যাগের দাবিতে যন্তর মন্তরে বিক্ষোভের ডাক দিয়েছে দলটি।

বিক্ষোভ ঘিরে দিল্লিতে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেয়া হয়েছে। দিল্লি পুলিশ ও কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর (সিএপিএফ) ৪০ হাজারের বেশি সদস্য মোতায়েন করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। গুরুত্বপূর্ণ সড়কে ব্যারিকেড ও স্পাইক স্ট্রিপ বসিয়ে আন্দোলনকারীদের চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে।

এর আগে, বিক্ষোভে যোগ দিতে আসা প্রায় ৫০০ জনকে আটক করে পুলিশ। কর্মকর্তাদের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, আটক ব্যক্তিদের মধ্যে অন্তত ৫০ জনের অপরাধমূলক রেকর্ড রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে তাদের সতর্কতামূলকভাবে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।