প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে স্থগিত করা হয়েছে যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষা। শনিবার (১০ অক্টোবর) সকাল ১১টায় পরীক্ষা শুরুর কথা থাকলেও নির্ধারিত সময়ের ঠিক আগে স্থগিতের ঘোষণা আসে।
হঠাৎ পরীক্ষা স্থগিতের সিদ্ধান্তে ক্ষুব্ধ পরীক্ষার্থীরা রাজধানীর মতিঝিল, মানিক মিয়া অ্যাভিনিউসহ বিভিন্ন সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। একপর্যায়ে তারা মতিঝিলে যুব উন্নয়ন অধিদপ্তরের কার্যালয়ের সামনে অবস্থান নেন।
অধিদপ্তর জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সম্ভাব্য প্রশ্নপত্রের সঙ্গে মূল প্রশ্নের আংশিক মিল পাওয়া গেছে। ২৪২টি পদের বিপরীতে রাজধানীর প্রায় ১০০টি কেন্দ্রে পরীক্ষা হওয়ার কথা ছিল। আগামী দুই থেকে তিন দিনের মধ্যে পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।