ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিক্ষোভ ঘিরে দেড় হাজারের বেশি মানুষকে আটক করেছে পুলিশ। এ সময় পুলিশের দুই সদস্য আহত হয়েছেন। আটক বিক্ষোভকারীদের বহনকারী একটি বাস লক্ষ্য করে পাথর নিক্ষেপের ঘটনাও ঘটেছে। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) দিল্লির ঝান্ডেওয়ালান এলাকায় এসব ঘটনা ঘটে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকে আয়োজিত বিক্ষোভে যোগ দিতে যন্তর মন্তরের আশপাশে আসা লোকজনকে আটক করতে থাকে পুলিশ।
কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীজুড়ে জোরদার করা হয় নিরাপত্তা। জারি করা হয় বিভিন্ন বিধিনিষেধ। বিক্ষোভকারীদের আটকের সময় আহত দুই পুলিশ সদস্যের একজন ‘পিঙ্ক ফোর্সের’ সদস্য।
এর আগে পিটিআইয়ের বরাতে প্রকাশিত প্রতিবেদনে দিল্লির বিভিন্ন স্থান থেকে প্রায় এক হাজার বিক্ষোভকারীকে আটকের কথা জানানো হয়েছিল। পরে আটকের সংখ্যা দেড় হাজার ছাড়িয়েছে বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া। বাসে পাথর নিক্ষেপের ঘটনায় কারা জড়িত, তা এখনো স্পষ্ট নয়।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।