উত্তর আফ্রিকার দেশ সুদানে একটি ঐতিহ্যবাহী আদালতে ড্রোন হামলায় ৩৫ জন নিহত হয়েছেন। স্থানীয় বিরোধ নিষ্পত্তির শুনানির সময় দেশটির পশ্চিমাঞ্চলীয় দারফুরে সেনাবাহিনী এ হাশরা চালায়। হামলার সময় আদালতে স্থানীয় বাসিন্দারা বিচারকার্যে অংশ নিতে জড়ো হয়েছিলেন।
মানবাধিকার সংগঠন ইমার্জেন্সি লইয়ার্স এসব তথ্য জানিয়েছে।

২০২৩ সালের এপ্রিল থেকে আরএসএফ প্রধান মোহাম্মদ হামদান দাগালো এবং তার সাবেক মিত্র, সুদানের সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল-বুরহানের সমর্থকদের মধ্যে শুরু হওয়া যুদ্ধে এখন পর্যন্ত কয়েক হাজার মানুষ নিহত হয়েছেন।
নিরাপত্তার কারণে নাম প্রকাশ না করার শর্তে বার্তাসংস্থা এএফপিকে এক প্রত্যক্ষদর্শী জানান, নিহতদের মধ্যে চারজন গোত্রপ্রধান এবং আরএসএফের দুইজন কমান্ডার রয়েছেন। স্থানীয় সম্প্রদায়ের নেতাদের অংশগ্রহণে একটি গাছের নিচে আদালতের কার্যক্রম চলছিল।
আশিক/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।