শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ
সকালের বৃষ্টিতে স্বস্তি ফিরল রাজধানীতেপুলিশের শীর্ষ পর্যায়ে বড় রদবদল, ১১ কর্মকর্তার পদে পরিবর্তনব্যয়বহুল ফার্নিচারসহ বিদেশি পণ্য আমদানিতে প্রধানমন্ত্রীর ক্ষোভসোলারের প্রায় সব যন্ত্রপাতি ১ শতাংশ শুল্কে আমদানির সুযোগডেঙ্গু প্রতিরোধে বিশেষ নজরের নির্দেশ প্রধানমন্ত্রীরআসিফ মাহমুদের লেনদেনের তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠিএসআই আলতাফ হত্যা: আসামিদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীরবাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসায় সহজীকরণ চাইলেন রাষ্ট্রপতি৬ জুনের আগে শেষ করতে হবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি সানাউল্লাহডেঙ্গু ঠেকাতে কনটেন্ট ক্রিয়েটরদের সহযোগিতা চাইল স্বাস্থ্য মন্ত্রণালয়ডেঙ্গুর ভয়াবহ ছোবল, সেপ্টেম্বরেই ৭৯ মৃত্যুলংমার্চে বাধা দিলে প্রতিহতের হুঁশিয়ারি ১১ দলেরপ্রবাসীদের ভোটাধিকার কেড়ে নেয়ার চেষ্টা চলছে: জামায়াত আমিরটিসিবির ৫৯ লাখ সুবিধাভোগী বাদ, ভর্তুকি শূন্যে নামানোর পরিকল্পনাঅখিলেশে সাড়া নেই, মায়াবতীর সঙ্গে জোটের পথে ওয়েইসি?কুকুরের উৎপাতের প্রতিবাদে কর্মকর্তার টেবিলে ৪ কুকুরকানাডাকে ইইউর সহযোগী সদস্য করার উদ্যোগে ট্রাম্পের হুমকিসুইজারল্যান্ডে বিমান বিধ্বস্ত, বেঁচে নেই কেউহরমুজে মার্কিন জাহাজে ইরানের ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলাসৌদির এফ-১৫ ভূপাতিতের দাবি হুতিদের, ধ্বংসাবশেষের ভিডিও প্রকাশযুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ শেষের পথে, তেহরানের সঙ্গে সরাসরি যোগাযোগের দাবি ট্রাম্পেরচীন-পাকিস্তানের নতুন সীমান্ত উদ্যোগ, বিপাকে ভারতদুই রাষ্ট্রভিত্তিক সমাধান ছাড়া মধ্যপ্রাচ্যে শান্তি অসম্ভব: জাতিসংঘ মহাসচিবএইচআইভি সংক্রমণে লাগামহীন বৃদ্ধি, ফিজিতে জরুরি অবস্থাঅস্ট্রেলিয়ায় শিক্ষার্থীদের ভিসায় নতুন নিয়ম, বাদ পরিবারের সুযোগশততম গোল করে মায়ামিকে শিরোপা এনে দিলেন মেসি‘ওই নারী আমার বান্ধবী’, ভাইরাল ভিডিও নিয়ে পাভেলতিতুমীর এক্সপ্রেসের নিচে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যুজয়পুরহাটে ১০০ পিস ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ২জয়পুরহাটে দুই প্রতিষ্ঠানে অভিযান, জরিমানা ৮ হাজার টাকাবিডিআর হত্যার চার প্রত্যক্ষদর্শীকে হত্যার অভিযোগ জিয়াউল আহসানের বিরুদ্ধে

প্রকৃতিভিত্তিক উদ্যোগেই উপকূলীয় মানুষের টেকসই জীবিকা নিশ্চিত হবে: মৎস্য প্রতিমন্ত্রী

প্রকৃতিভিত্তিক উদ্যোগেই উপকূলীয় মানুষের টেকসই জীবিকা নিশ্চিত হবে: মৎস্য প্রতিমন্ত্রী
প্রকৃতিভিত্তিক উদ্যোগেই উপকূলীয় মানুষের টেকসই জীবিকা নিশ্চিত হবে: মৎস্য প্রতিমন্ত্রী
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ০৩, ২০২৬ ০১:৪৬ অপরাহ্ন

প্রকৃতিভিত্তিক সমাধান উপকূলীয় মানুষের জীবন-জীবিকা রক্ষা, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং জলবায়ু সহনশীলতা বাড়ানোর কার্যকর উপায় বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

সোমবার (৩ আগস্ট) রাজধানীর হোটেল ওয়েস্টিনে ‘প্রায়োরিটাইজিং নেচার-বেসড ইন্টারভেনশনস ফর রেজিলিয়েন্ট কোস্টাল বাংলাদেশ শীর্ষক জাতীয় কারিগরি কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। কর্মশালার আয়োজন করে ফ্রেন্ডশিপ ও কনজারভেশন ইন্টারন্যাশনাল।

প্রতিমন্ত্রী বলেন, বন, জলাভূমি, উপকূলীয় উদ্ভিদবেষ্টনী ও কৃষি-বনায়ন ব্যবস্থা শুধু পরিবেশ সংরক্ষণেই নয়, প্রাণিসম্পদের খাদ্য সরবরাহ, প্রাণিস্বাস্থ্য উন্নয়ন এবং ‘ওয়ান হেলথ ধারণাকে শক্তিশালী করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, লবণাক্ততা বৃদ্ধি ও উপকূলীয় ভাঙন দেশের উপকূলীয় মানুষের জীবন-জীবিকা ও অর্থনীতিকে হুমকির মুখে ফেলছে। এ পরিস্থিতিতে মৎস্য ও প্রাণিসম্পদ খাতও বড় ধরনের ঝুঁকির মধ্যে রয়েছে।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, উপকূলীয় এলাকার লাখ লাখ পরিবার গবাদিপশু ও হাঁস-মুরগির ওপর নির্ভরশীল। এসব প্রাণিসম্পদ তাদের আয়, পুষ্টি, কর্মসংস্থান এবং দুর্যোগের সময়ে আর্থিক নিরাপত্তার গুরুত্বপূর্ণ উৎস।

তিনি আরও বলেন, টেকসই সম্পদ ব্যবস্থাপনা, বাস্তুতন্ত্র পুনরুদ্ধার এবং তথ্যভিত্তিক উন্নয়ন পরিকল্পনার মাধ্যমে জলবায়ু সহনশীলতা বাড়াতে সরকার কাজ করছে। আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের উদ্যোগ পরিবেশ পুনরুদ্ধার ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।