বুধবার, ১৯ আগস্ট, ২০২৬ English
English
সর্বশেষ
শাহজালালে বিপুল সিগারেট-মদ ও নিষিদ্ধ ক্রিম জব্দদুই দিনের সফরে কাতারের পথে পররাষ্ট্রমন্ত্রীনারীদের জন্য চালু হলো ‘পিংক বাস’, চলবে ১৪ রুটেরাজস্ব কাঠামোকে জনবান্ধব করতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশিসারাদেশে বজ্রসহ বৃষ্টি, হতে পারে ভারী বর্ষণদেশে সারের ঘাটতি নেই, সংকটের কথা পরিকল্পিত ষড়যন্ত্র: কৃষিমন্ত্রীদুদকের নতুন চেয়ারম্যান ও কমিশনারদের যোগদান, বুধবার থেকে অফিসরাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহার করেননি কেউ, ভোট ২০ আগস্টপিএসসি চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করলেন মোবাশ্বের মোনেমকেল্লা বাবার মাজারের দানবাক্সে রেকর্ড ১ কোটি ৩ লাখ টাকানোবিপ্রবিতে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫৬৯০ বন্দি এখনও পলাতক, ১৬৬ জনের তথ্য ‘খুঁজে পাচ্ছে না’ কারা কর্তৃপক্ষআল-কায়েদা নিয়ে জাতিসংঘের সাম্প্রতিক বক্তব্যের সপক্ষে তথ্য নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রীজনকল্যাণে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীরআটকের প্রায় ২১ ঘণ্টা পর মুচলেকায় ছাড়া পেলেন মাহদীসহ ৩ জন ৫০ শতাংশ শুল্কের শঙ্কা, ট্রাম্পের সঙ্গে চুক্তির চেষ্টা কানাডারবাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও গঠনমূলক ও ইতিবাচক করতে চায় ভারত‘যুদ্ধের পরাজয় মুছে ফেলা যায় না’, ভারতকে পাকিস্তানের হুঁশিয়ারিবাইদোয়া দখল নিয়ে সোমালিয়ায় সেনাবাহিনী-বিদ্রোহীদের তীব্র সংঘর্ষইমরান খানকে হাসপাতালে নেয়ার আদেশ পাকিস্তানের সুপ্রিম কোর্টেরতারেক রহমান ভারতে না এলে সুযোগ হারাবে: সাবেক ভারতীয় কূটনীতিকইরানের সঙ্গে সমঝোতার মেয়াদ বাড়াতে রাজি নন ট্রাম্পহরমুজ উত্তেজনায় ফের বাড়ল বিশ্ববাজারে তেলের দামভারতীয় সেনাপ্রধান হলেন নেপালের ‘জেনারেল’বড় জয়ের পরও থাকছে না বোনাস দেয়ার রেওয়াজবিয়ের গুজব ছড়ানোয় ক্ষুব্ধ পূজা চেরিনারীদের নিরাপদ যাতায়াতে চালু হচ্ছে পিংক বাসরাজধানীতে ডিএমপির অভিযানে অস্ত্র-মাদকসহ গ্রেপ্তার ৪৮৮মহাসড়কে এআই ক্যামেরা চালু হলে চাঁদাবাজি কমবে: স্বরাষ্ট্রমন্ত্রীবগুড়ায় নারীদের জন্য পিংক বাস চালুচা-শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ১৬ ডিসেম্বরের মধ্যে থার্ড টার্মিনাল চালুর পরিকল্পনা: বিমানমন্ত্রী

বক্স অফিসে হলিউড দানবদের মুখোমুখি শাহরুখ

বক্স অফিসে হলিউড দানবদের মুখোমুখি শাহরুখ
বক্স অফিসে হলিউড দানবদের মুখোমুখি শাহরুখ
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ০৩, ২০২৬ ০২:১৮ অপরাহ্ন

দীর্ঘ বিরতির পর এ বছরের একেবারে শেষ দিকে আবারও সিনেপর্দায় ফিরছেন বলিউড বাদশা শাহরুখ খান। তিন বছরের বিরতি ভেঙে ভক্তদের মধ্যে উন্মাদনা ছড়াতে আসছে তার বহুল প্রতীক্ষিত অ্যাকশন এন্টারটেইনার ‘কিং। আগামী বড়দিনে প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তির দিনক্ষণ নির্ধারণ হলেও বলিপাড়ায় জোর গুঞ্জন, ‘কিং হয়তো পিছিয়ে যেতে পারে। তবে নির্ধারিত সময়েই ধামাকা মাতাবে বলে জানালেন জানান স্বয়ং শাহরুখ খান।

ভক্তদের মধ্যে শাহরুখের সিনেমা নিয়ে ব্যাপক আগ্রহ দেখা গেলেও রয়েছে শঙ্কাও। কারণ একই সময়ে বিশ্বজুড়ে কাঁপাতে আসছে হলিউডের তিনটি মেগা-ব্লকবাস্টার মুভি। ১৮ ডিসেম্বর মুক্তি পাবে সাড়া জাগানো ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে ও ‘ডিউন: পার্ট থ্রি। পাশাপাশি ডোয়াইন জনসন অভিনীত ‘জুমানজি: ওপেন ওয়ার্ল্ড ওই সময়েই মুক্তি পাবে। ফলে বক্স অফিসে ‘কিং-এর সঙ্গে এবার এক রাজকীয় লড়াই দেখার অপেক্ষায় দর্শকরা।

ট্রেড বিশেষজ্ঞদের মতে, ভারতের বাজারে শাহরুখ খানের ‘কিং বাড়তি সুবিধা পাবে, কারণ এটি একটি তারকাবহুল বড় বাজেটের হিন্দি ছবি। তবে আন্তর্জাতিক বাজারে তিনটি হলিউড দানবের সামনে স্ক্রিন পেতে কিছুটা লড়াই করতে হতে পারে।

ইন্ডাস্ট্রি সূত্রের খবর, বড়দিনের ছুটিকে কাজে লাগাতেই শাহরুখ সময়টি বেছে নিয়েছেন। ২০২৭-এর শুরুতে ‘লাভ অ্যান্ড ওয়ার, মার্চ-এপ্রিলে ‘স্পিরিট ও ‘বারাণসীর মতো মেগা প্রজেক্টের সিনেমা আসছে। বড়দিনে মুক্তি পেলেও জানুয়ারি মাসের শেষ পর্যন্ত ‘কিং কোনো বড় প্রতিযোগিতার মুখে পড়বে না।

হলিউডের সিনেমাগুলোর সঙ্গে হাইভোল্টেজ লড়াইয়ে বক্স অফিসে শাহরুখ খান কতটুকু জোয়ার আনতে পারবেনতা নিয়ে আগ্রহ সবার মধ্যে। শাহরুখের ‘কিংয়ের আগমনী বার্তার প্রহর গুনছেন বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা কোটি কোটি ভক্ত।

 108
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।