বুধবার, ১৯ আগস্ট, ২০২৬ English
English
সর্বশেষ
শাহজালালে বিপুল সিগারেট-মদ ও নিষিদ্ধ ক্রিম জব্দদুই দিনের সফরে কাতারের পথে পররাষ্ট্রমন্ত্রীনারীদের জন্য চালু হলো ‘পিংক বাস’, চলবে ১৪ রুটেরাজস্ব কাঠামোকে জনবান্ধব করতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশিসারাদেশে বজ্রসহ বৃষ্টি, হতে পারে ভারী বর্ষণদেশে সারের ঘাটতি নেই, সংকটের কথা পরিকল্পিত ষড়যন্ত্র: কৃষিমন্ত্রীদুদকের নতুন চেয়ারম্যান ও কমিশনারদের যোগদান, বুধবার থেকে অফিসরাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহার করেননি কেউ, ভোট ২০ আগস্টপিএসসি চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করলেন মোবাশ্বের মোনেমকেল্লা বাবার মাজারের দানবাক্সে রেকর্ড ১ কোটি ৩ লাখ টাকানোবিপ্রবিতে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫৬৯০ বন্দি এখনও পলাতক, ১৬৬ জনের তথ্য ‘খুঁজে পাচ্ছে না’ কারা কর্তৃপক্ষআল-কায়েদা নিয়ে জাতিসংঘের সাম্প্রতিক বক্তব্যের সপক্ষে তথ্য নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রীজনকল্যাণে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীরআটকের প্রায় ২১ ঘণ্টা পর মুচলেকায় ছাড়া পেলেন মাহদীসহ ৩ জন ৫০ শতাংশ শুল্কের শঙ্কা, ট্রাম্পের সঙ্গে চুক্তির চেষ্টা কানাডারবাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও গঠনমূলক ও ইতিবাচক করতে চায় ভারত‘যুদ্ধের পরাজয় মুছে ফেলা যায় না’, ভারতকে পাকিস্তানের হুঁশিয়ারিবাইদোয়া দখল নিয়ে সোমালিয়ায় সেনাবাহিনী-বিদ্রোহীদের তীব্র সংঘর্ষইমরান খানকে হাসপাতালে নেয়ার আদেশ পাকিস্তানের সুপ্রিম কোর্টেরতারেক রহমান ভারতে না এলে সুযোগ হারাবে: সাবেক ভারতীয় কূটনীতিকইরানের সঙ্গে সমঝোতার মেয়াদ বাড়াতে রাজি নন ট্রাম্পহরমুজ উত্তেজনায় ফের বাড়ল বিশ্ববাজারে তেলের দামভারতীয় সেনাপ্রধান হলেন নেপালের ‘জেনারেল’বড় জয়ের পরও থাকছে না বোনাস দেয়ার রেওয়াজবিয়ের গুজব ছড়ানোয় ক্ষুব্ধ পূজা চেরিনারীদের নিরাপদ যাতায়াতে চালু হচ্ছে পিংক বাসরাজধানীতে ডিএমপির অভিযানে অস্ত্র-মাদকসহ গ্রেপ্তার ৪৮৮মহাসড়কে এআই ক্যামেরা চালু হলে চাঁদাবাজি কমবে: স্বরাষ্ট্রমন্ত্রীবগুড়ায় নারীদের জন্য পিংক বাস চালুচা-শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ১৬ ডিসেম্বরের মধ্যে থার্ড টার্মিনাল চালুর পরিকল্পনা: বিমানমন্ত্রী

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী সৌদি, সম্পর্ক জোরদারে দুই দেশের অঙ্গীকার

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী সৌদি, সম্পর্ক জোরদারে দুই দেশের অঙ্গীকার
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী সৌদি, সম্পর্ক জোরদারে দুই দেশের অঙ্গীকার
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ০৪, ২০২৬ ০৬:২৪ অপরাহ্ন

বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে ঐকমত্য হয়েছে। দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে ‘ব্যাপক অংশীদারিত্বে (কম্প্রিহেনসিভ পার্টনারশিপ) উন্নীত করার বিষয়ে আলোচনা করেছে উভয় পক্ষ।

মঙ্গলবার (৪ আগস্ট) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠিত বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও সৌদি আরবের পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রকৌশলী ওয়ালিদ এল-খেরেইজির মধ্যে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সৌদি প্রতিনিধিকে স্বাগত জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের ভ্রাতৃত্বপূর্ণ ও কৌশলগত সম্পর্ককে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হয়। রাজনীতি, অর্থনীতি, নিরাপত্তা ও জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে এই সম্পর্ককে আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বৈঠকে মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি নিয়েও মতবিনিময় করেন দুই দেশের প্রতিনিধিরা। এ সময় আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সংলাপ এবং আন্তর্জাতিক আইনের ভিত্তিতে বিরোধ নিষ্পত্তির ওপর গুরুত্ব দেয়া হয়।

পররাষ্ট্রমন্ত্রী সৌদি আরবের নেতৃত্বাধীন বহুমাত্রিক সামুদ্রিক প্রতিরক্ষা জোটে (এমএমডিসি) বাংলাদেশের অংশগ্রহণের বিষয়টি উল্লেখ করে বলেন, আন্তর্জাতিক সমুদ্র বাণিজ্য পথের নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতায় বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ।

সৌদি আরবের পররাষ্ট্র প্রতিমন্ত্রী দুই দেশের জনগণের মধ্যে বিদ্যমান ঘনিষ্ঠ সম্পর্কের কথা তুলে ধরে বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর আগ্রহ প্রকাশ করেন। বিশেষ করে বন্দর, অবকাঠামো এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগের বিষয়ে আগ্রহের কথা জানান তিনি।

এ সময় ঢাকায় তৃতীয় বৈদেশিক সচিব পর্যায়ের বৈঠক এবং ১৫তম বাংলাদেশ-সৌদি যৌথ কমিশনের সভা দ্রুত আয়োজনের ওপর গুরুত্ব দেন সৌদি প্রতিমন্ত্রী।

 

পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য সৌদি আরবের মানবিক ও রাজনৈতিক সহযোগিতার প্রশংসা করেন। পাশাপাশি মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায় ও টেকসই প্রত্যাবাসনে সৌদি সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।

বৈঠকে নিরাপত্তা, বিনিয়োগ, বহুপক্ষীয় সহযোগিতা এবং জাতিসংঘসহ আন্তর্জাতিক ফোরামে পারস্পরিক সহযোগিতার বিষয়েও আলোচনা হয়। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে বাংলাদেশের নির্বাচনে সৌদি আরবের সমর্থনের বিষয়টিও আলোচনায় উঠে আসে।

সৌদি আরবের পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রকৌশলী ওয়ালিদ এল-খেরেইজি দুই দিনের সরকারি সফরে বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। তার নেতৃত্বে দেশটির উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফর করছে।

 

ফজলে রাব্বী পলাশ

বিশেষ প্রতিনিধি, দ্য মিরর নিউজ

 134
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।