শুক্রবার, ০৯ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
বিদ্যুৎ উৎপাদনের দোরগোড়ায় রূপপুর, বি টু অনুমতির অপেক্ষায়সিইসির পদত্যাগের দাবিতে দিল্লিতে ফের বিক্ষোভ, যোগ দিচ্ছেন মমতাঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠকভারত এগিয়ে এলে গঙ্গা চুক্তির জট খুলবে: হুমায়ুন কবিরসিজারিয়ানের পর পেটে গজ, ৬ মাস চিকিৎসাধীন থেকে মারা গেলেন বিথীপ্রধানমন্ত্রীর হাত ধরেই দেশের উন্নয়ন হবে: টুকুচট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে ডিপি ওয়ার্ল্ডসোমবার চূড়ান্ত হচ্ছে ইউপি নির্বাচনের সময়সূচিআবরার ফাহাদ হত্যা: রায় দ্রুত বাস্তবায়নের আশ্বাস প্রধানমন্ত্রীররূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদনে আরেক ধাপ এগোল বাংলাদেশকোরআন শিক্ষার প্রসারে সরকারের উদ্যোগ থাকবে: রাষ্ট্রপতি‘শিশির মনিরকে জামায়াত থেকে বহিষ্কার করতে হবে’, দাবি রাশেদ খানেরনিখোঁজের পাঁচ দিন পর নিউইয়র্কে যুক্তরাষ্ট্র শ্রমিক লীগ সভাপতির মরদেহ উদ্ধারসড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি, পরিবহন খাতে মাফিয়াবৃত্তির অবসান হবে: রিজভীসৌদির দুই বিমানবন্দরে হুতিদের হামলা, নিহত ৩পাকিস্তানি সেনারা কয়েক দশক ধরেই সৌদিতে: আইএসপিআর‘আমার মতো মানুষকে পুরস্কার দেয় না’, নোবেল নিয়ে ট্রাম্পের আক্ষেপআসামে বাংলাদেশি দাবি করে ১৮ জনকে আটক করল ভারতীয় পুলিশকাতারের উত্তর উপকূলে জাহাজে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা‘ভোট চোর গদ্দি ছোড়’, জ্ঞানেশ কুমারের পদত্যাগ চাইলেন ধ্রুব রাঠিইউক্রেনে রাশিয়ার হামলায় ৫ শিশুসহ নিহত ৩২১০ অক্টোবর বিক্ষোভ ঘিরে দিল্লিতে ২৩ হাজার সিএপিএফ মোতায়েন২৩ ক্যারেট সোনায় ট্রাম্পের ‘নগ্ন’ ভাস্কর্য, ঘিরে চাঞ্চল্যদুই বাসে রুশ গ্লাইড বোমা হামলা, ইউক্রেনে নিহত ৩৩মেসির বিদায়ী ম্যাচে বেনিনের ক্ষোভ, আর্জেন্টিনার বিরুদ্ধে একাধিক অভিযোগপাবনায় নকল দুধ তৈরি অভিযোগে কারখানা সিলগালাসহ জরিমানাজয়পুরহাটে সড়ক দুর্ঘটনা রোধে ‘নিরাপদ সড়ক চাই’র সচেতনতামূলক ক্যাম্পেইনবগুড়ায় মণ্ডপে মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতিলক্ষ্মীপুর সদর হাসপাতালে জামায়াতের ডেঙ্গু প্রতিরোধ ও মশক নিধন কর্মসূচি২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫২৮, মামলা ৫৩জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত খুলনা বিভাগীয় ক্রীড়া প্রতিযোগিতা শুরুপাবনায় সাংবাদিক নবী নেওয়াজকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগবগুড়ায় দুই শিশুকে ধর্ষণ: আসামির ৬০ বছরের কারাদণ্ডশেরপুরে বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে গাজীর খামার মডেল একাডেমিতে দৃষ্টি পদযাত্রা অনুষ্ঠিত

জাহ্নবীর আপত্তিকর ৫৫২ লিংক সরানোর নির্দেশ আদালতের

জাহ্নবীর আপত্তিকর ৫৫২ লিংক সরানোর নির্দেশ আদালতের
জাহ্নবীর আপত্তিকর ৫৫২ লিংক সরানোর নির্দেশ আদালতের
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ২৩, ২০২৬ ১২:৩৭ অপরাহ্ন

বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুরের পরিচয় ব্যবহার করে ছড়িয়ে পড়া আপত্তিকর অনলাইন কনটেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে দিল্লি হাইকোর্ট। অভিনেত্রীর আবেদনের পরিপ্রেক্ষিতে অশ্লীল ও পর্নোগ্রাফিক কনটেন্ট থাকা ৫৫২টি লিংক সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন আদালত।

জাহ্নবী তার ব্যক্তিত্ব ও পরিচয় সংক্রান্ত অধিকার রক্ষায় আদালতের দ্বারস্থ হন। মামলায় প্রায় ৬ হাজার ৮৮৪টি ইউআরএল নিয়ে আপত্তি জানানো হয়েছিল। এসবের মধ্যে অশ্লীল কনটেন্টের পাশাপাশি পরিচয় নকল করে অ্যাকাউন্ট পরিচালনা, অনুমতি ছাড়া বাণিজ্যিক ব্যবহার এবং কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ভুয়া ছবি ও ডিপফেকের অভিযোগ ছিল।

তবে সব লিংক সরানোর আবেদন গ্রহণ করেনি আদালত। বিচারপতি অনুপ জয়রাম ভামবানির নেতৃত্বাধীন আদালত বলেছে, শুধু কোনও পেজে জাহ্নবীর নাম বা ছবি থাকলেই সেটিকে বেআইনি বলা যাবে না। ফ্যান পেজে অভিনেত্রীর ছবি, সিনেমা নিয়ে তথ্য, প্রশংসা কিংবা সমালোচনাও থাকতে পারে।

আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, কোনও পেজে অশ্লীল কনটেন্ট থাকলে বা জাহ্নবীর পরিচয় ব্যবহার করে বেআইনিভাবে অর্থ উপার্জনের চেষ্টা হলে ব্যবস্থা নেয়া যেতে পারে। একইভাবে ডিপফেক ও পরিচয় নকলের মতো বিষয়ও সাধারণ ফ্যান কনটেন্ট থেকে আলাদাভাবে বিবেচনা করা হবে।

 যুবায়ের/মি.

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।