নিজের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) উত্থাপিত অভিযোগের প্রমাণ জনগণের জন্য উন্মুক্ত করার আহ্বান জানিয়েছেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এ বিষয়ে রাতে বিস্তারিত বলবেন বলেও জানিয়েছেন তিনি।
বুধবার (২ সেপ্টেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে এ কথা জানান আসিফ মাহমুদ।
এর আগে, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা থাকাকালে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ চারজনের বিরুদ্ধে যুব উন্নয়নের ১৮৮ কর্মকর্তার বদলিতে অর্থ লেনদেনের প্রাথমিক প্রমাণ পাওয়ার কথা জানায় দুদক। বুধবার বিকেলে গণমাধ্যমকে এ তথ্য জানান সংস্থাটির মুখপাত্র আকতারুর ইসলাম।
ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ লিখেছেন, ১৮৮ জন উপজেলা পর্যায়ের কর্মকর্তার কাছ থেকে ১ লাখ ৪৬ হাজার টাকা করে মোট ২ কোটি ৭৬ লাখ টাকার দুর্নীতি করেছেন একজন উপদেষ্টা, একজন সচিব, একজন যুগ্মসচিব ও একজন উপসচিবসহ আরও অনেকে—দুদক এমন প্রমাণ পাওয়ার কথা বলছে। তিনি এসব প্রমাণ জনগণের জন্য উন্মুক্ত করার আহ্বান জানান।
যুবায়ের/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।