বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ
অনিয়মের অভিযোগে ডব্লিউএইচওর পদ ছাড়লেন সায়মা ওয়াজেদসার সরবরাহে নজরদারি, ৬৪ জেলায় মনিটরিং সেলএসএসসি ফল পুনর্নিরীক্ষণে জিপিএ-৫ পেলেন আরও ৩ হাজারের বেশিসিরিয়ার ইদলিবে একের পর এক বিস্ফোরণ, নিহত ১৪ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ২৯ অক্টোবর'জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহী যুক্তরাজ্য'পশ্চিম তীরে ইসরায়েলের বসতি স্থাপনের পরিকল্পনার নিন্দা বাংলাদেশেরব্রিকস সম্মেলনে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: হুমায়ুন কবিরস্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক: মীর শাহে আলমআওয়ামী লীগ প্রসঙ্গে মীর শাহে আলম: বৈধ প্রার্থীরা নির্বাচনে অংশ নিতে পারবেনরাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎহরমুজ প্রণালির নাম ‘ট্রাম্প প্রণালি’ করার ঘোষণা ট্রাম্পেরইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের নতুন বার্তা, শেষ কবে?ইরানকে হুতিদের হামলা থামানোর কড়া বার্তা পাকিস্তানেরগাজায় ইসরায়েলি হামলায় দুই শিশুসহ পরিবারের ৪ সদস্য নিহতএমবাপ্পেকে পেছনে ফেলে ইয়ামালের নতুন কীর্তিমহাখালীতে পরিত্যক্ত সাততলা ভবনে আগুনবগুড়ায় বাস তল্লাশিতে ১০৩ প্যারাকিট টিয়া উদ্ধার ডিবিরড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায়চাকরির আশায় রাশিয়ায় গিয়ে যুদ্ধে প্রাণ গেলো মামুনেরইকোর্টের পূর্ণাঙ্গ রায়: সাবেক বিচারপতিদের সাধারণ পাসপোর্টে গোয়েন্দা ক্লিয়ারেন্স অবৈধ

ইরানকে হুতিদের হামলা থামানোর কড়া বার্তা পাকিস্তানের

ইরানকে হুতিদের হামলা থামানোর কড়া বার্তা পাকিস্তানের
ইরানকে হুতিদের হামলা থামানোর কড়া বার্তা পাকিস্তানের
সর্বশেষ উপলব্ধ: সেপ্টেম্বর ১০, ২০২৬ ১২:০১ অপরাহ্ন

সৌদি আরবে হুতিদের একের পর এক হামলার মধ্যে তাদের নিয়ন্ত্রণে ইরানকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান। হামলা আরও ছড়িয়ে পড়লে সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের যৌথ নিরাপত্তা ব্যবস্থা কার্যকর হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, গত মঙ্গলবার হুতিদের হামলায় খামিস মুশাইতের একটি বিমানঘাঁটি ও আশপাশের তেল অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়। এতে ৭৩ জন আহত হন। পরদিন হুতিদের মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেন, সৌদি যুদ্ধবিমান ইয়েমেনে ৫৪টি হামলা চালিয়েছে।

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, সৌদি আরবে হামলা ছড়িয়ে পড়লে তিন দেশের প্রতিরক্ষা চুক্তি কার্যকর হবে। তবে পাকিস্তানের সামরিক ভূমিকা সৌদি ভূখণ্ডের প্রতিরক্ষার মধ্যেই সীমিত থাকবে; ইয়েমেনে সেনা পাঠাবে না দেশটি।

এক আঞ্চলিক কূটনীতিক জানান, পাকিস্তান ইরানকে হুতিদের হামলা বন্ধে নিজেদের প্রভাব কাজে লাগানোর আহ্বান জানিয়েছে। ইরানের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করলেও বলেছেন, হুতিদের ওপর তেহরানের নিয়ন্ত্রণ নেই।

তবে ইরানি দুই সূত্রের দাবি, সৌদি আরবে হামলার জন্য ইরানই হুতিদের উৎসাহ দিয়েছে এবং অতিরিক্ত অর্থ ও অস্ত্র দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে। রয়টার্স বলছে, এই সংঘাত মধ্যপ্রাচ্যে নতুন নিরাপত্তা সংকট তৈরি করছে এবং সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ককে আরও ঘনিষ্ঠ করতে পারে।

যুবায়ের/মি.

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।