স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগসহ কোনো দলের অংশগ্রহণের প্রশ্ন নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, নির্বাচন দলীয়ভাবে না হওয়ায় দলীয় মনোনয়ন বা প্রতীকও থাকবে না। আইন অনুযায়ী বৈধ প্রার্থীরা নির্বাচনে অংশ নিতে পারবেন।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
বিএনপির স্থানীয়ভাবে সমর্থিত প্রার্থীদের বিষয়ে মীর শাহে আলম বলেন, দলটি সব ইউনিয়নে একক সমর্থিত প্রার্থী রাখার চেষ্টা করছে। তবে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি আলাদা কোনো দলীয় অবস্থান নেবে না।
বৈঠকে সারাহ কুক সিটি করপোরেশনের বর্জ্য ও মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা এবং ‘ওয়েস্ট টু এনার্জি’ খাতে বিনিয়োগে যুক্তরাজ্যের আগ্রহের কথা জানান।
যুবায়ের/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।